রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটাঃ জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কর্তৃক অর্ধবার্ষিক ব্যবসা পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর শাহজাদপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এর সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সিরাজগঞ্জের জামিরতায় প্রযুক্তিনির্ভর ‘ভিশন সেন্টার’ উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত পেশাদারিত্ব বজায় রাখতে সাংবাদিকদের তথ্যের বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা জরুরি: তথ্যমন্ত্রী টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ থানচির সাঙ্গু নদীতে পর্যটকবাহী নৌকাডুবি: ৭ জনের মধ্যে ৬ জনকে জীবিত উদ্ধার করেছে বিজিবি; উদ্ধার অভিযান অব্যাহত ৭১ পিস এস্কাফ (Eskuf) সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ কুমিল্লা হোমনায় ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে যুবক নিহত

সাবেক এমপি শিউলি আজাদ জামিনে মুক্ত

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

মোঃ ফারুক আহাম্মেদ, স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ার নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ) জামিন পেয়েছেন। মঙ্গলবার (২১ জুলাই) রাতে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে জামিনে মুক্ত হলেও বৃহস্পতিবার জানাজানি হয়। উম্মে ফাতেমা নাজমা বেগম ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য। তিনি সরাইল উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি সন্ত্রাসীদের হাতে নিহত এ কে এম ইকবাল আজাদের সহধর্মিণী। ২০২৪ সালের ৬ অক্টোবর রাতে ঢাকার নিকেতনের বাসা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। রাতেই তাঁকে সরাইল থানা-পুলিশের জিম্মায় দেওয়া হয়। ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর সরাইল থানায় করা একটি হত্যা মামলায় উম্মে ফাতেমা নাজমা বেগমকে গ্রেফতার করা হয়।
সরাইল থানা সূত্রে জানা গেছে, ৩ সেপ্টেম্বর উম্মে ফাতেমা নাজমা বেগম, সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এবং জেলা আওয়ামী লীগের সভাপতি উবায়দুল মোকতাদির চৌধুরীসহ ৬৭ নেতা-কর্মীর বিরুদ্ধে সরাইল থানায় একটি হত্যা মামলা হয়। তিনি ওই মামলার ৪ নম্বর আসামি।
জানা গেছে, গ্রেফতারের পর উম্মে ফাতেমাকে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়। বিভিন্ন মামলায় জামিন পেলে তাকে অন্যান্য মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়।
সাবেক সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগমের আইনজীবী জয়নাল উদ্দিন জানান, হয়রানি, আগাম গ্রেফতার, নতুন কোনো মামলায় গ্রেফতার দেখানো এবং অন্য কোনো মামলার এজাহারে অন্তর্ভুক্ত না করার নির্দেশনা চেয়ে কারাগারে থাকা সাবেক সংসদ সদস্যের পক্ষে উচ্চ আদালতে একটি রিট আবেদন করা হয়। উচ্চ আদালত সংশ্লিষ্ট বিবাদীদের প্রতি রুল জারি করে আবেদনকারীকে হয়রানি ও আগাম গ্রেফতার থেকে বিরত থাকার নির্দেশ দেন।
জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মো. মজিবুর রহমান মজুমদার জানান, মঙ্গলবার রাতে কারাগার থেকে তিনি জামিনে বের হন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102