সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

বীরমুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টুর প্রতি জাসদের শ্রদ্ধা নিবেদন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

১৬ জুন ২০২৫,

জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের পক্ষ থেকে আজ ১৬ জুন ২০২৫, সোমবার দুপুর ২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সদ্যপ্রয়াত জাতীয় বীর, দুঃসাহসী স্বাধীনতা সংগ্রামী, মুক্তিযুদ্ধে বিএলএফ—মুজিববাহিনীর ঢাকা জেলা কমান্ডার, বীরমুক্তিযোদ্ধা জিয়া—এরশাদ সামরিক শাসন বিরোধী গণতান্ত্রিক সংগ্রামের প্রবীন জননেতা গণফোরামের সভাপতি মোস্তফা মোহসীন মন্টুর কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ—সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, জাতীয় শ্রমিক জোটের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, যুগ্ম—সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম, যুগ্ম—সাধারণ সম্পাদক শওকত রায়হান, যুগ্ম—সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসীন, যুগ্ম—সাধারণ সম্পাদক মীর্জা মো: আনোয়ারুল হক, কৃষক জোটের কেন্দ্রীয় নেতা রতন কুমার দাস, জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, আইন বিষয়ক সম্পাদক এড. মোহাম্মদ সেলিম, সহ—সম্পাদক আলী হাসান তরুন, সহ—সম্পাদক ধীমান বড়ুয়া , সদস্য কাজী সাইমুল হক, শ্রমিক জোটের সাংগঠনিক সম্পাদক কনক বর্মন, জাসদ নেতা আহসান হাবিব শামীম, যুব জোটের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন বাচ্চু, যুব জোটের দফতর সম্পাাদক ইমান হোসেন ইমন, বাংলাদেশ ছাত্রলীগের (বৈজ্ঞানিক সমাজতন্ত্র) সভাপতি রাশিদুল হক ননী, সাংগঠনিক সম্পাদক হাসান আজিজ জনি, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ছোরায়েদ সাদী, মিঠুন চক্রবর্তীসহ জাসদ ও সহযোগী সংগঠনসমূহের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ ছাড়াও পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন ও বিদায়ী অভিবাদন জাসদ কেন্দ্রীয় উপদেষ্টামন্ডলীর সদস্য প্রয়াত মোস্তফা মোহসীন মন্টুর ঘনিষ্ঠ সহযোদ্ধা স্বাধীনতা সংগ্রামী ও বীরমুক্তিযোদ্ধা গোলাম ফারুক।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102