সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়’ প্রতিপাদ্যে পালিত হবে এবারের বিশ্ব পরিবেশ দিবস ২০২৫

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ৪ জুন ২০২৫

‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়’ স্লোগানে পালিত হবে এবারের বিশ্ব পরিবেশ দিবস ২০২৫। প্লাস্টিক দূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ এর প্রতিপাদ্য ও স্লোগান স্ক্রল আকারে বাংলাদেশ টেলিভিশনসহ সকল বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং  ইলেকট্রনিক মিডিয়ায় জনস্বার্থে বিনা খরচে ৪-৫ জুন ২০২৫ তারিখ প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

৫ জুন বিশ্ব পরিবেশ দিবস ২০২৫, এ বছরের প্রতিপাদ্য- ‘প্লাস্টিক দূষণ আর নয়’; স্লোগান- ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়’। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

উল্লেখ্য, বিশ্ব পরিবেশ দিবস ৫ জুন ২০২৫ তারিখে সরকারি ছুটি থাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কর্তৃক ২৫ জুন ২০২৫ তারিখ বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ পালন করা হবে। অনুষ্ঠানটি রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। মাননীয় প্রধান উপদেষ্টা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

তিনি ঐদিন বৃক্ষরোপণের মাধ্যমে জাতীয় বৃক্ষরোপণ অভিযান এবং মাসব্যাপী বৃক্ষমেলা ও পরিবেশ মেলার উদ্বোধন করবেন। এছাড়াও, তিনি, অনুষ্ঠানে জাতীয় পরিবেশ পদক, বৃক্ষরোপণ ও বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পদক বিতরণ করবেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102