সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না: পরিকল্পনা উপদেষ্টা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

২৫ মে, ২০২৫

পরিকল্পনা উপদেষ্টা ড.ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, প্রধান উপদেষ্টা চলে যাওয়ার কথা বলেননি। তিনি পদত্যাগ করছেন না, আমাদের সঙ্গেই থাকছেন।

শনিবার উপদেষ্টা পরিষদের সঙ্গে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

পরিকল্পনা উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে থাকছেন। উনি বলেননি পদত্যাগ করবেন। অন্য উপদেষ্টারাও থাকছেন। আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা সে দায়িত্ব পালন করতে এসেছি।

এর আগে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে নির্বাচন, সংস্কার এবং জুলাই ঘোষণাপত্র নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শনিবার বৈঠক থেকে বেরিয়ে এ তথ্য জানান পরিবেশ উপদেষ্টা।

দুপুর ২ টা পাঁচ মিনিটে জরুরি কাজ থাকায় বৈঠকের মাঝপথে বের হয়ে যান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বৈঠকে নির্বাচন, সংস্কার এবং জুলাই ঘোষণা নিয়ে আলোচনা হচ্ছে বলে জানান তিনি।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করা হবে। তবে প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়ে জানতে চাইলে কিছু বলেননি তিনি।

এরপর উপদেষ্টা আসিফ মাহমুদ, তৌহিদ হোসেন ও আলী ইমাম মজুমদারও বের হয়ে যান।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102