মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দুর্গম এলাকায় দ্রুত যাতায়তের জন্য স্পিড বোড প্রদান করেন সিরাজগঞ্জ ৪ আসনের মাননীয় এমপি বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রশিক্ষণ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে আজ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খান সৌজন্য সাক্ষাৎ করেন জলঢাকায় ডাউয়াবাড়ি ইউনিয়নে চেয়ারম্যানের চেয়ার নিয়ে নতুন বিতর্ক, জেলা প্রশাসকের কাছে অভিযোগ পিআরএল ছুটি গমনের দিনই পুলিশ সদস্যের হাতে লাম্পগ্রান্ট বিলের চেক তুলে দিলেন সিরাজগঞ্জ পুলিশ সুপার কুমিল্লা তিতাসে ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তাজউদ্দিন ভূঁইয়ার ব্যাপক গণসংযোগর ও প্রচারণা রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি পিরোজপুরের আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত- সংসদ সদস্য মাসুদ সাঈদী সহ উপস্থিত ছিলেন প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (UNFPA) মধ্যে যুগান্তকারী অংশীদারীত্বের সূচনা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৩২১ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ১৯ মে ২০২৫

বাংলাদেশে তরুণদের ক্ষমতায়ন, যুবকদের সম্পৃক্ততাকে অর্থবহ করা এবং যুবনীতি জোরদার করার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় (MOYS) এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) আজ একটি সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর করেছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার উপস্থিতিতে জাতীয় ক্রীড়া পরিষদে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, এই সহযোগিতা বাংলাদেশে যুব ক্ষমতায়নের জন্য একটি সময়োপযোগী এবং কৌশলগত পদক্ষেপ। আমাদের যুবসমাজকে নীতি নির্ধারণে অবদান রাখার জন্য একটি প্ল্যাটফর্ম নিশ্চিত করার মাধ্যমে আমরা ভবিষ্যতের জন্য তাদের আরও ভালভাবে প্রস্তুত করতে পারি। এর মধ্যে তরুণদের প্রয়োজনীয় দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ক্রমবর্ধমান ডিজিটাল অর্থনীতির সাথে তাল মেলানো একইসাথে, পরিবেশ উন্নয়নে দক্ষতা এবং উদ্ভাবন প্রচারের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট সুযোগগুলিকে কাজে লাগানো।

জাতীয় যুব নীতি পর্যালোচনা করার পাশাপাশি, এই অংশীদারিত্বের লক্ষ্য হল জাতীয় ও জেলা পর্যায়ে যুব অংশগ্রহণমূলক প্রক্রিয়া কার্যকর করা যাতে করে নীতি ও কৌশল গঠনে তরুণদের অর্থপূর্ণ ভূমিকা থাকে। এছাড়া তৃণমূল পর্যায়ের উদ্যোগের জন্য সমন্বয়, গ্রহণযোগ্যতা এবং সমর্থন বাড়ানোর জন্য যুব-নেতৃত্বাধীন সংগঠনগুলির একটি ডাটাবেজ তৈরি করা হবে। এই অংশীদারিত্ব যুব ও জেন্ডার তথ্যের উপর ভিত্তি করে তথ্যপত্র তৈরির উপরও জোর দেবে যা প্রমাণ-ভিত্তিক অ্যাডভোকেসি এবং কার্যক্রম পরিকল্পনা করতে সহায়ক হবে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব-উল-আলম বাংলাদেশের তরুণদের ক্ষমতায়নে UNFPA-এর অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন। তিনি বলেন, “জাতীয় যুব নীতি ২০১৭ অনুযায়ী প্রতি পাঁচ বছর অন্তর একটি পর্যালোচনা বাধ্যতামূলক। যেহেতু প্রথম পর্যালোচনা ২০২২ সালে হওয়ার কথা ছিল, যুব উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণের প্রতি আমাদের প্রতিশ্রুতি জোরদার করতে এটি একটি সময়োপযোগী সুযোগ।”

ইউএনএফপিএ প্রতিনিধি মি. মাসাকি ওয়াতাবে বলেন, যুবনীতি প্রণয়ন, ডাটাবেইজ সংরক্ষণসহ মধ্যকার স্বাক্ষরিত সমঝোতা স্মারক (MoU) মাধ্যমে UNFPA-এর সার্বিক সহযোগিতা অব্যহত থাকবে।

বাংলাদেশের যুবসমাজের জন্য অন্তর্ভুক্তিমূলক, উদ্ভাবনীমূলক এবং কার্যকরী ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে সমঝোতা স্মারকে বর্ণিত কার্যক্রম বাস্তবায়নে ইউএনএফপিএ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ঘনিষ্ঠভাবে একসাথে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102