রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সোনার বাংলা ইন্স্যুরেন্সের নিরীক্ষায় ৯ কোটি ৭ লাখ টাকার আর্থিক অসঙ্গতি, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন আশুলিয়ায় এনসিপি’র থানা কমিটি গঠন আহ্বায়ক নির্বাচিত হলেন মঞ্জুরুল ইসলাম মন্ডল! দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রম মন্ত্রী সরকারি রাজস্বের এক টাকাও খরচ না করে এবার সফলভাবে ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করা হয়েছে শিশুদের ভেতর লুকিয়ে থাকা প্রতিভা বিকশিত করতে হবে –সমাজকল্যাণ মন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে নবীনবরণ অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দশম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সাভারের নবীনগর জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগমন: বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা

সাজেকে স্যাটেলাইট ফায়ার স্টেশনের কার্যক্রম শুরু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

১৬ মে ২০২৫

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার পর্যটন এলাকা সাজেকে স্যাটেলাইট ফায়ার স্টেশনের অপারেশনাল কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গত ১২ মে ২০২৫ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর জনবল সংযুক্ত করে অফিস আদেশ জারি করে এবং ১৪ মে থেকে স্টেশনটি অপারেশনাল কার্যক্রম শুরু করে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি সাজেকে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সরকার দ্রুত পদক্ষেপ নেয় এবং মাত্র তিন মাসের মধ্যে স্যাটেলাইট ফায়ার স্টেশনটি চালু করা সম্ভব হয়।

বর্তমানে সাজেকের ২৭ বিজিবির সহযোগিতায় নির্মিত অস্থায়ী ভবনে ফায়ার স্টেশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখানে ২টি ইউনিটসহ মোট ৮ জন ফায়ারকর্মী নিয়োজিত রয়েছেন। সাজেক ও এর আশপাশের এলাকায় এখন থেকে যেকোনো অগ্নিকাণ্ড বা দুর্ঘটনায় জরুরি সেবার জন্য ০১৫১৯০২১৬৬১ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, এই স্যাটেলাইট ফায়ার স্টেশনের মাধ্যমে পর্যটন কেন্দ্রিক সাজেক এলাকার অগ্নিনিরাপত্তা আরও জোরদার হবে। এটি আপাতত একটি স্যাটেলাইট ফায়ার স্টেশন হলেও ভবিষ্যতে পূর্ণাঙ্গ ফায়ার স্টেশন চালু হলে বাঘাইছড়ি উপজেলার বিস্তৃত এলাকাজুড়ে সেবা দেওয়া যাবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102