বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ইট ভাটায় কোন ভাবেই কাঠ পোড়ানো যাবে না —–পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু আড়াইহাজারের তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার তাঁতশিল্পের আধুনিকায়নে নতুন মাইলফলক: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী সার্কের মহাসচিব গোলাম সারওয়ার-এর ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার —- স্থানীয় সরকার মন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ সকলের দুঃখ-কষ্ট লাঘবে সরকার সর্বোচ্চ কাজ করছে —বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদ থেকে মন্ত্রণালয় অধ্যক্ষ সেলিম ভুঁইয়া এমপির প্রচেষ্টায় ১০০ শয্যার হোমনা সরকারি হাসপাতাল চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা বিষয়ে জাতীয় সংসদে ৩০০ বিধিতে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর বিবৃতি চুয়াডাঙ্গায় দামুড়হুদা সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বারসহ স্বর্ণ পাচারকারী আটক

অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ৯ মে, ২০২৫

সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে, তা সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে।

এ ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে ইতোমধ্যে যোগাযোগ স্থাপন করেছে, তাদের সাথে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে। এক্ষেত্রে আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনায় রাখছে। সে পর্যন্ত সকলকে ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছে। উল্লেখ্য যে, ইতোমধ্যে সরকার জনদাবীর প্রতি সম্মান জানিয়ে প্রচলিত আইনের অধীনে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে।

এছাড়া, সরকারের পক্ষে থেকে মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িত সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত আইনে প্রয়োজনীয় সংশোধনী আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

ফ্যাসিবাদী সরকারের সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আবদুল হামিদের বিদেশ গমন সম্পর্কে জনমনে ক্ষোভ বিষয়ে সরকার অবগত। এ ঘটনার সাথে জড়িত সকলের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102