সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

হরিপুর সীমান্তে বিজিবির হাতে আটক ১০

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৪৩৭ বার পড়া হয়েছে

পেয়ার আলী, ঠাকুরগাঁও:

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১০ বাংলাদেশীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৮ মে) সকালে হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের চাপসা বিওপি সীমান্তে ভারত থেকে আসার পথে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- দিনাজপুর বোচাগঞ্জ উপজেলার বেলবাস গ্রামের প্রকিত চন্দ্র রায়ের ছেলে নয়ন চন্দ্র রায় (২৪), বিরল উপজেলার ফুলবাড়িহাট আটগজোরিয়া এলাকার মোজাম্মেল হকের ছেলে সালমান (৪০), বোচাগঞ্জ উপজেলার রামনগড় এলাকার মৃত সদেত্র চন্দ্র রায়ের ছেলে পরিবেশ চন্দ্র (২০), বিরল উপজেলার সারসংদিয়া এলাকার মৃত মহিল উদ্দিনের ছেলে তমিজ উদ্দিন (৫০), সেতাবগঞ্জ উপজেলার নাড়ইল এলাকার হাবিল উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (২৬), বিরল উপজেলার মানিকপাড়া এলাকার মফিজ উদ্দিনের ছেলে সোহেল (২৯), বোচাগঞ্জ উপজেলার তেতরা গ্রামের মেহেরাব আলীর ছেলে মুসলিম আলী (২৬), একই উপজেলার হাটমাদবপুর এলাকার মৃত নীল কমল সরকারের ছেলে স্বপন চন্দ্র সরকার (২০), সেতাবগঞ্জ উপজেলার ভাবির মোড় এলাকার আবেদ আলীর ছেলে আফজাল হোসেন ও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বিষেন চন্দ্রের ছেলে সমেস (২২)।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজীর আহম্মেদ জানান— ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করায় ১০ জনকে আটক করা হয় বলে আমি খবর পেয়েছি। তবে এটা আমার এরিয়ার মধ্যে পড়ে না। এটা বিজিবি ৪২ দিনাজপুর ক্যাম্পে পড়েছে। তবে এ ঘটনায় দিনাজপুর বিজিবির সঙ্গে যোগাযোগ করা হলে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102