সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

এনায়েতপুর থানার খোয়া যাওয়া সর্টগান পুকুর হতে উদ্ধার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৪৩৩ বার পড়া হয়েছে

চৌহালী প্রতিনিধি, আব্দুল আলিম :

সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় আলোচিত হামলা ও লুটপাটের ঘটনায় খোয়া যাওয়া ৭টি আগ্নে অস্ত্রের মধ্যে ১টি উদ্ধার হয়েছে। সোমবার বিকেলে থানার পশ্চিম পাশের জহুরুল ইসলামের পুকুর সেচের পর সর্টগানটি দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ তা উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে এনায়েতপুর থানায় হামলা অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। তখন সংঘর্ষে থানার ওসি আব্দুর রাজ্জাক সহ ১৫ জন পুলিশ ও ১ তাঁত প্রেমিক, ২ জন ছাত্র মারা যায়। লুট হয় বেশ কিছু অস্ত্রশস্ত্র। এরমধ্যে কয়েকটি উদ্ধার হলেও ৭টি আগ্নে অস্ত্রের এখনো সন্ধান মেলেনি। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত থানার পশ্চিম পাশের জহুরুল ইসলামের একটি পুকুর সেচের পর স্থানীয়রা একটি সর্টগান দেখতে পায়। পরে থানার খবর দিলে এনায়েতপুর থানার ওসি মোহাম্মদ রওশন ইয়াজদানী সেখানে পৌঁছে তা উদ্ধার করে।

এ ব্যাপারে রওশন ইয়াজদানী জানান, আগস্টের সেদিনের ঘটনায় আমাদের এখনো সাতটি অস্ত্র খোয়া রয়েছে। এর মধ্যে ১ সর্টগান উদ্ধার হলো। এখনো বাকি ৬টির হদিস নেই। তবে উদ্ধারে আমাদের তৎপরতা রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102