সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সোনার বাংলা ইন্স্যুরেন্সের নিরীক্ষায় ৯ কোটি ৭ লাখ টাকার আর্থিক অসঙ্গতি, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন আশুলিয়ায় এনসিপি’র থানা কমিটি গঠন আহ্বায়ক নির্বাচিত হলেন মঞ্জুরুল ইসলাম মন্ডল! দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রম মন্ত্রী সরকারি রাজস্বের এক টাকাও খরচ না করে এবার সফলভাবে ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করা হয়েছে শিশুদের ভেতর লুকিয়ে থাকা প্রতিভা বিকশিত করতে হবে –সমাজকল্যাণ মন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে নবীনবরণ অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দশম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সাভারের নবীনগর জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগমন: বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা

বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ৩২২ বার পড়া হয়েছে

পেয়ার আলী, ঠাকুরগাঁও:

আদালতের কর্মচারীগণের বৈষম্য নিরসনসহ ২ দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে “বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন” জেলা শাখার পক্ষ থেকে কর্মবিরতি পালন করা হয়। সোমবার জেলা জজ আদালত ভবনের বারান্দায় সকাল ৯-১১ টা পর্যন্ত ২ ঘন্টা কর্মবিরতি পালন করেন কর্মচারীগণ।

সংগঠনের জেলা শাখার আয়োজনে কর্মবিরতি চলাকালে বক্তব্য দেন জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র সহ সভাপতি বিল্লাল হোসেন, সহ সভাপতি আলীনুর ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নারগিস আক্তার, সদস্য আবু বক্কর সিদ্দিক, শাহ্ আলম প্রমুখ।

বক্তরা বিচার বিভাগের জন্য সুপ্রীম কোর্টের অধীন পৃথক সচিবালক করত: অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদানসহ বিদ্যমান জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম-৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম-১২তম গ্রেডভুক্ত করা এবং বিদ্যমান পদ বিলুপ্ত করে যুযোপযোগী পদ সৃজনপূর্বক যোদ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়ণের দাবি জানান। এ অবস্থায় সংগঠনের ঠাকুরগাঁও জেলা শাখার কর্মচারীগণ দুই দফা দাবী আদায়ের জন্য অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণ নিজ নিজ কর্মক্ষেত্রে কর্মবিরতি পালন করে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102