রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আশুলিয়ায় মাদক ও সন্ত্রাস বিরোধী বিশাল র‍্যালি ব্রাহ্মণবাড়িয়া সরাইল জিহাদ হত্যার বিচারের দাবিতে ঢাকা–সিলেট মহাসড়কে অবরোধ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য; গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা : তথ্যমন্ত্রী রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম ও সততার সাথে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে- স্বরাষ্ট্রমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে —স্থানীয় সরকার মন্ত্রী এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা আইএলও মহাপরিচালকের সাথে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক: শ্রমিকদের অধিকার ও কর্মসংস্থান সৃষ্টিতে যৌথ অংশীদারিত্বের অঙ্গীকার সমাজসেবা কর্মকর্তা আবু বক্কর সিদ্দীকের মৃত্যুতে সমাজকল্যাণ মন্ত্রীর শোক ১ম গোল্ডেন বুট, ২য় বিশ্বকাপ, ৩য় গোল্ডেন বল, নবম ব্যালন ডি’অর জয়ের পথে মেসি দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা সরকারের : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

পদ্মা সেতুতে Electronic Toll Collection (ETC) সিস্টেম ব্যবহারের জন্য “বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ”র সাথে চুক্তি স্বাক্ষর

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৩৯৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :
ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

সেতু বিভাগের সম্মেলন কক্ষে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন পদ্মা সেতুতে Electronic Toll Collection (ETC) সিস্টেম ব্যবহার করে দ্রুততম সময়ে পদ্মা সেতু পারাপারের জন্য “বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ” এবং “পূবালী ব্যাংক পিএলসি, যমুনা ব্যাংক পিএলসি, ডাচ বাংলা ব্যাংক পিএলসি ও নগদ” এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আবদুর রউফ, সচিব, সেতু বিভাগ ও নির্বাহী পরিচালক, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সেতু বিভাগের সচিব বলেন মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব মুহাম্মদ ফাওজুল কবির খান মহাসড়কে যাতায়াতের সময় টোল আদায় কার্যক্রমের ক্ষেত্রে স্বস্তি, সময় সাশ্রয় ও সেবা সহজিকরণ করার বিষয়ে সদয় নির্দশনা প্রদান করেছেন। তাঁর নির্দেশনার আলোকে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ইটিসি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে সেতু বিভাগের সচিব আরও বলেন, এ চুক্তি স্বাক্ষর দ্রুত ও নির্বিঘ্নে মহাসড়কে যানবাহন চলাচল এবং পদ্মা, যমুনা ও কর্ণফূলী টানেলসহ সেতু বিভাগের সেতুসমূহে টোল প্রদান সহজ, সময় সাশ্রয়ী ও প্রযুক্তি নির্ভর করার লক্ষ্যে এক বিরাট মাইলফলক। এ বিষয়ে সেতু বিভাগের সচিব সবার সহযোগিতা কামনা করেন।

‘বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ’ এর পক্ষে পরিচালক (অর্থ ও হিসাব) এবং যুগ্মসচিব খন্দকার নূরুল হক এবং পুবালী ব্যাংক পিএলসি এর পক্ষে উপমহাব্যবস্থাপক জনাব মোঃ রবিউল আলম, যমুনা ব্যাংক পিএলসি এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াজ উদ্দিন আহমেদ, ডাচ বাংলা ব্যাংক পিএলসি এর পক্ষে সিনিয়র এক্সেকিউটিভে ভাইস প্রেসিডেন্ট জনাব আবদুল্লাহ আল মাসুদ ও নগদ এর পক্ষে চীফ স্ট্র্যাটেজি অফিসার জনাব মো: মুইজ তাসনিম তকী স্ব-স্ব চুক্তিতে স্বাক্ষর করেন।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102