রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জুবিনের শ্রদ্ধায় ২৫ ফুট গামছায় বোনা হলো গান বাংলাদেশের সামনে ফাইনালের সমীকরণ, কোথায় দাঁড়িয়ে ভারত দীর্ঘদিন পর মোজতবা খামেনির ভিডিও প্রকাশ করলো মেহের নিউজ ২৪ ঘণ্টায় মিলছে মাত্র ৪ ঘণ্টার বিদ্যুৎ সাভারের জামগড়ায় পল্লী বিদ্যুতের চরম অব্যবস্থাপনায় ক্ষুব্ধ গ্রাহকরা! জিডিপিতে পর্যটন খাতের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করতে চাই: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে —-শিল্পমন্ত্রী দ্রুত বীমা দাবি পরিশোধ ও গ্রাহকসেবায় গুরুত্ব দিচ্ছে পপুলার লাইফ ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী “গাছ লাগান, পরিবেশ বাঁচান” — বাকেরগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ঝিনাইদহে বিলের মাঠে পড়েছিলো কৃষকের লাশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ২৮০ বার পড়া হয়েছে

এম.মাসুম আজাদ, ঝিনাইদহ:

ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাড়ামারা গ্রামের মাঠ থেকে মোহাম্মদ আলী (৪৫) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ১০ টার দিকে গ্রামের নলবিলের মাঠ থেকে ওই কৃষকের লাশ উদ্ধার করা হয়। মোহাম্মদ আলী গাড়ামারা গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, ওই গ্রামের কৃষক মোহাম্মদ আলী বিকেলে বাড়ি থেকে নলবিলের মাঠে যায়। রাতে স্থানীয় কৃষকরা তার লাশ পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।স্থানীয় কৃষক শাজাহান আলী বলেন, আমরা মাঠ থেকে ফেরার সময় দেখি মন্টু মিয়ার ধানের জমিতে মোহাম্মদ আলীর লাশ পড়ে আছে। উনার ঘাড় ও নাভির উপরে আঘাতের চিহ্ন আছে।

আমরা লাশ দেখে পরিবারে খবর দিলে তারা পুলিশে খবর দেয়।ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, মোহাম্মদ আলীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি বজ্রপাতে মৃত্যু তা ময়নাতদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102