সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

সিরাজগঞ্জের বেলকুচিতে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টা, যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিলো জনতা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২৬৭ বার পড়া হয়েছে

চৌহালী প্রতিনিধি, আব্দুল আলিম :

সিরাজগঞ্জের বেলকুচিতে ৫ম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষন চেষ্টার অভিযোগে আজমীর (২৫) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা। এঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পরে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (২৬ এপ্রিল) বেলা ১১ টার দিকে বেলকুচি পৌর এলাকার ক্ষিদ্র মাটিয়া মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আজমীর বেলকুচি পৌরসভার চালা সাত রাস্তার মোড় এলাকার আনোয়ার হোসেনের ছেলে। স্কুলছাত্রীর বাবা বলেন, সকাল সাড়ে ৮টার দিকে আমার মেয়ে (স্কুল ছাত্রী) তার ভাতিজাকে মাদরাসায় রাখতে যায়। এসময় পাশ্ববর্তী আজমীর জোর পূর্বক আমার মেয়েকে পাশে যমুনা নদীর কাশবনে নিয়ে যায়। সেখানে তাকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে আজমীর।

এসময় আমার মেয়ে চিৎকার করলে আমার পুত্রবধু ঘটনাস্থলে ছুটে গেলে আজমীর পালিয়ে যায়।পরে স্থানীয় লোকজন বেলা সাড়ে ১১টার দিকে বেলকুচি উপজেলা পরিষদ এলাকা থেকে আজমীরকে আটক করে পিটুনি দিয়ে ঘটনাস্থলে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ আজমীরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। বেলকুচি থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম বলেন, স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আজমীর নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত যুবককে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102