রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জুবিনের শ্রদ্ধায় ২৫ ফুট গামছায় বোনা হলো গান বাংলাদেশের সামনে ফাইনালের সমীকরণ, কোথায় দাঁড়িয়ে ভারত দীর্ঘদিন পর মোজতবা খামেনির ভিডিও প্রকাশ করলো মেহের নিউজ ২৪ ঘণ্টায় মিলছে মাত্র ৪ ঘণ্টার বিদ্যুৎ সাভারের জামগড়ায় পল্লী বিদ্যুতের চরম অব্যবস্থাপনায় ক্ষুব্ধ গ্রাহকরা! জিডিপিতে পর্যটন খাতের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করতে চাই: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে —-শিল্পমন্ত্রী দ্রুত বীমা দাবি পরিশোধ ও গ্রাহকসেবায় গুরুত্ব দিচ্ছে পপুলার লাইফ ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী “গাছ লাগান, পরিবেশ বাঁচান” — বাকেরগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

বেলকুচিতে জাতীয় নাগরিক পার্টির সাথে সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

চৌহালী প্রতিনিধি, আব্দুল আলিম :

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) রাতে বসুন্ধরা মদন মোহন সেবা সদন মন্দির প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মন্দিরের সভাপতি বৈদ্য নাথ রায় এবং সঞ্চালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেলকুচি উপজেলা ছাত্র প্রতিনিধি মুসা হাশেমী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম-সদস্য সচিব মাহিন সরকার। তিনি বলেন, “জুলাই বিপ্লব ঘটেছিলো সকল ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টায়। তাই নতুন বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করাই আমাদের অন্যতম লক্ষ্য।”

সনাতন ধর্মাবলম্বীদের পক্ষে বক্তব্য রাখেন রতন সাহা। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মো: ইফতেখার আলম আসাদ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মো: সাইফুল ইসলাম, মদন মোহন সেবা সদনের সাধারণ সম্পাদক গৌতম সাহা, সহ-সভাপতি প্রদীপ সাহা, রনজিৎ সাহা, সন্তোষ সাহা, অমৃত নারায়ণ দে এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বেলকুচি উপজেলা শাখার সভাপতি জয় শংকর সাহা ও সাধারণ সম্পাদক রনি কুমার মিত্র।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102