সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

রাঙ্গাবালীতে দাখিল পরীক্ষায় অনিয়ম, ১৪ শিক্ষার্থী সাসপেন্ড, ৫ শিক্ষককে জরিমানা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৭৩৯ বার পড়া হয়েছে

মোঃ হানিফ মিয়া, রাঙ্গাবালী পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় দাখিল পরীক্ষায় অনিয়মের অভিযোগে ১৪ জন শিক্ষার্থীকে একদিনের জন্য সাসপেন্ড করা হয়েছে। একই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে পাঁচ শিক্ষককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকালে রাঙ্গাবালী হালিমা খাতুন মহিলা কলেজ কেন্দ্রে মাদ্রাসা শিক্ষার্থীদের গণিত পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীরা একই সেটের প্রশ্নপত্রে উত্তর দেওয়া শুরু করে। এ সময় দায়িত্বে থাকা শিক্ষকেরা তেমন কোনো ব্যবস্থা নেননি। বিষয়টি নজরে আনেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা আইসিটি অফিসার মাসুদুর রহমান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শাস্তি দেন।

শাস্তিপ্রাপ্ত পাঁচ শিক্ষক হলেন রাঙ্গাবালী নেছারিয়া দাখিল মাদ্রাসার আব্দুল কুদ্দুস, কাছিয়া বুনিয়া আছমত আলী দাখিল মাদ্রাসার সোহেল রানা ও জাকির হোসেন, পশ্চিম গাববুনিয়া দাখিল মাদ্রাসার মো. মাহমুদুল হাসান ও মো. সেহাগ। প্রতিজনকে ১০ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান জানান, অনিয়মের অভিযোগে ১৪ জন শিক্ষার্থীকে একদিনের জন্য সাসপেন্ড ও দায়িত্বে অবহেলার অভিযোগে পাঁচ শিক্ষককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রতিটি কেন্দ্রেই নজরদারি বাড়ানো হবে। দায়িত্ব পালনে কেউ অবহেলা করলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের লক্ষ্য হচ্ছে, নিরপেক্ষ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করা।”

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102