সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সোনার বাংলা ইন্স্যুরেন্সের নিরীক্ষায় ৯ কোটি ৭ লাখ টাকার আর্থিক অসঙ্গতি, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন আশুলিয়ায় এনসিপি’র থানা কমিটি গঠন আহ্বায়ক নির্বাচিত হলেন মঞ্জুরুল ইসলাম মন্ডল! দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রম মন্ত্রী সরকারি রাজস্বের এক টাকাও খরচ না করে এবার সফলভাবে ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করা হয়েছে শিশুদের ভেতর লুকিয়ে থাকা প্রতিভা বিকশিত করতে হবে –সমাজকল্যাণ মন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে নবীনবরণ অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দশম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সাভারের নবীনগর জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগমন: বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা

পহেলা বৈশাখ উপলক্ষে পেরুজল ইসলামিক স্কুল এন্ড টেকনিক্যাল কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ২৩৮ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লার তিতাস উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে দড়ি লাফ, মোরগ লড়াই, হাডুডু খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বিকেলে পহেলা বৈশাখ উপলক্ষে পেরুজল ইসলামিক স্কুল এন্ড টেকনিক্যাল কলেজে দড়িলাফ, মোরগ লড়াই, হাডুডু খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তিতাস উপজেলা বিএনপির আহবায়ক মো.ওসমান গনি ভূঁইয়া।

উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক হাজী আলী হোসেন মোল্লা, যুগ্ম-আহ্বায়ক কাজী কবির হোসেন সেন্টু, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও তিতাস উপজেলা মহিলা দলের সভাপতি মোসামৎ রুবি ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক হাজী আবদুস সালাম মোল্লা মেম্বার, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান (ভূলু) শিকদার, কড়িকান্দি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. মোহর মুন্সী, মজিদপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মাজেদুল ইসলাম মন্টু, নারান্দিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক জহিরুল ইসলাম বিএসসি, সদস্য সচিব আরিফুল ইসলাম হানিফ, তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. ইসমাইল হোসেন, উপজেলা শ্রমিক দলের আহবায়ক সাইমুল ইসলাম আখন্দ, উপজেলা জাসাসের সদস্য সচিব এডভোকেট দেলোয়ার হোসেন, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুল করিম মহারাজসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মো. শরিফুল ইসলাম শিকদার।

পেরুজল ইসলামিক স্কুল এন্ড টেকনিক্যাল কলেজের সহকারী প্রধান শিক্ষক হাসান আহমেদ ভূঁইয়ার পরিচালনায় খেলায় অংশগ্রহণ করেন পেরুজল ইসলামিক স্কুল এন্ড টেকনিক্যাল কলেজের নিল দল বনাম সাদা দল।
খেলোয়াড়দের জার্সি স্পন্সর হিসেবে দিয়েছেন মজিদপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাজেদুল ইসলাম মন্টু ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102