সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

ছুটির দিনেও হিলি স্থলবন্দরে আমদানি রফতানি কার্যক্রম স্বাভাবিক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৩৪৭ বার পড়া হয়েছে

কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধিঃ

আজ পহেলা বৈশাখ। সরকারি ছুটি থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল সহ বিভিন্ন পণ্য আমদানি অব্যাহত রয়েছে। সরকারি ছুটির দিনে বিশেষ ব্যবস্থাপনায় ভারত চাল সহ অন্য পণ্য আমদানি অব্যাহত থাকায় সরকারি সিদ্ধান্তকে সাদুবাদ জানিয়েছেন বন্দরের ব্যবসায়ীরা।
সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখের সরকারি ছুটির দিনে রাজস্ব আহরনের লক্ষ্য এনবিআর এর গেজেট মতে চালের পাশাপাশি অন্য পণ্য আমদানি অব্যাহত রয়েছে।

হিলি বন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, পহেলা বৈশাখ সরকারি ছুটির কারণে বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকলেও ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিশেষ ব্যবস্থায় সীমিত পরিসরে বন্দর চালু রাখা হয়েছে। তবে শুধু চাল আমদানি হওয়ার কথা থাকলে ভারতীয় ব্যবসায়ীরা অন্য পণ্য রফতানি করায় হিলি চাল সহ অন্য পণ্য আমদানি অব্যাহত রয়েছে।

বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ ফেরদৌস রহমান জানান, সরকারের সিদ্ধান্ত মোতাবেক আগামীকাল (১৫এপ্রিল) মঙ্গলবার পর্যন্ত দেশে চাল আমদানির শেষ সময়। তাই সীমান্তের ওপারে ভারতে পাইপলাইনে আটকে থাকা চাল বোঝাই ট্রাক গুলো দেশে প্রবেশ করতে না পারলে বন্দরের ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হতো। ছুটির দিনে সরকারি রাজস্ব আহরনের লক্ষ্য বন্দর দিয়ে আমদানি পণ্য গাড়ি দেশে প্রবেশ করতে সরকারের এই সিদ্ধান্তকে সাদুবাদ জানাচ্ছি। পাশাপাশি ভারতীয়, বাংলাদেশের মাননীয় বাণিজ্য উপদেষ্টা, রংপুর ও হিলি কাস্টমস কতৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এতে করে দেশে যেমন চাল আমদানির পরিমাণ বাড়বে তেমনি ব্যবসায়ীরাও ক্ষতির হাত থেকে রক্ষা পাবে।

হিলি বন্দরের শূন্য রেখার টালি খাতার হিসেব মতে দুপুর ১ টা পর্যন্ত ভারত থেকে চাল সহ অন্য পণ্যবাহী ৫০টি ভারতীয় ট্রাক এই বন্দর দিয়ে দেশে প্রবেশ করেছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102