রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটাঃ জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কর্তৃক অর্ধবার্ষিক ব্যবসা পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর শাহজাদপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এর সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সিরাজগঞ্জের জামিরতায় প্রযুক্তিনির্ভর ‘ভিশন সেন্টার’ উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত পেশাদারিত্ব বজায় রাখতে সাংবাদিকদের তথ্যের বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা জরুরি: তথ্যমন্ত্রী টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ থানচির সাঙ্গু নদীতে পর্যটকবাহী নৌকাডুবি: ৭ জনের মধ্যে ৬ জনকে জীবিত উদ্ধার করেছে বিজিবি; উদ্ধার অভিযান অব্যাহত ৭১ পিস এস্কাফ (Eskuf) সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ কুমিল্লা হোমনায় ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে যুবক নিহত

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প বাড্ডায় অনুষ্ঠিত

আহসান উল্লাহ খান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
সমাজের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে রাজধানীর বাড্ডায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করেছে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশন (WHRV)। আগামী ২৩ জুলাই (বৃহস্পতিবার) রাজধানীর বাড্ডা গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে এ কার্যক্রম।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাস্থ্যসেবা ক্যাম্পে আগত রোগীদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা পরামর্শ, সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ বিতরণসহ বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে। মানবিক এই উদ্যোগ বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করছে ফারজী হাসপাতাল লিমিটেড ও ফারজী ডেন্টাল অ্যান্ড ক্যান্সার কেয়ার সেন্টার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান ডা. এম. মোজার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের প্রতিষ্ঠাতা- মোঃ সালাহ্উদ্দিন, জনসংযোগ সম্পাদক- মোঃ সাখওয়াত হোসেন, জাতীয় স্থায়ী কমিটির সদস্য মোঃ ফিরোজ আলম সুমন, বিশেষ প্রতিনিধি ঢাকা বিভাগ- আজিজুর রহমান এছাড়াও সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং বিশিষ্টজনরা অনুষ্ঠানে অংশ নেবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের বাড্ডা থানা শাখার সভাপতি- মোঃ তৌফিকুর রহমান অপু। অনুষ্ঠান পরিচালনা করবেন বাড্ডা থানা শাখার সাধারণ সম্পাদক- মুহাম্মদ আজগর আলী।
প্রেস বিজ্ঞপ্তিতে ডাঃ এম. মোক্তার হোসেন বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশন নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও থানা পর্যায়ে এ ধরনের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন অব্যাহত থাকবে। তিনি সংগঠনের সকল শাখাকে নিজ নিজ এলাকায় মানবিক সেবামূলক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, অনেক নিম্নআয়ের মানুষ আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণ করতে পারেন না। তাদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ওষুধ ও চিকিৎসা পরামর্শের সুযোগ সৃষ্টি করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধি এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন।
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের পক্ষ থেকে সকল মানবাধিকারকর্মী, সমাজসেবী, জনপ্রতিনিধি, শুভানুধ্যায়ী এবং স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যসেবা ক্যাম্পে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। সংগঠনটি বিশ্বাস করে, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে এ উদ্যোগ ইতিবাচক অবদান রাখবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102