শেখ রাসেল, আশুলিয়া প্রতিনিধি:
একটি মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে সাভারের আশুলিয়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে একটি মাদক ও সন্ত্রাস বিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে। (আজ ১৭ জুলাই দুপুর ১টার দিকে) মাদক বিরোধী সাধারণ সচেতন নাগরিক সমাজ এর উদ্যোগে এই র্যালির আয়োজন করা হয়।
র্যালিটি আশুলিয়ার জামগড়া চৌরাস্তা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকার মার্কেটে গিয়ে শেষ হয়। এতে এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান সংবলিত প্লেকার্ড ও ব্যানার হাতে নিয়ে র্যালিতে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
র্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো: আব্দুল হালিম মন্ডল। তিনি তার বক্তব্যে বলেন, তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে আমাদের সবাইকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে মাদকের কোনো স্থান নেই।
সমাবেশে আরও বক্তব্য রাখেন ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ দুলাল মির। তিনি বলেন, এলাকা থেকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড দূর করতে আমরা বদ্ধপরিকর। যুবসমাজকে মাদকের হাত থেকে ফিরিয়ে এনে আলোর পথে চালিত করতে এই ধরনের সামাজিক আন্দোলন জোরদার করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ধামসোনা ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জসিম মিয়া।
এবং ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ হাসান উল্লাহ ভূঁইয়া। বক্তারা প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় এলাকার নামিদামি মুরুব্বী, স্থানীয় সমাজসেবক এবং সচেতন মহলের ব্যক্তিবর্গ উপস্থিত থেকে এই মাদক বিরোধী আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন এবং আগামীতেও এমন ইতিবাচক সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।