সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সোনার বাংলা ইন্স্যুরেন্সের নিরীক্ষায় ৯ কোটি ৭ লাখ টাকার আর্থিক অসঙ্গতি, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন আশুলিয়ায় এনসিপি’র থানা কমিটি গঠন আহ্বায়ক নির্বাচিত হলেন মঞ্জুরুল ইসলাম মন্ডল! দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রম মন্ত্রী সরকারি রাজস্বের এক টাকাও খরচ না করে এবার সফলভাবে ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করা হয়েছে শিশুদের ভেতর লুকিয়ে থাকা প্রতিভা বিকশিত করতে হবে –সমাজকল্যাণ মন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে নবীনবরণ অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দশম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সাভারের নবীনগর জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগমন: বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা

বিজিবি মহাপরিচালকের কক্সবাজার এলাকা পরিদর্শন এবং অপারেশনাল কার্যক্রম ও বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ১৮ জুলাই ২০২৬

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, ১৭-১৮ জুলাই ২০২৬ তারিখে কক্সবাজার ও সংলগ্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি সীমান্ত ব্যবস্থাপনা, অপারেশনাল প্রস্তুতি এবং মানবিক সহায়তা কার্যক্রম পর্যালোচনা করেন।

পরিদর্শনকালে মহাপরিচালক বিজিবির চলমান সীমান্ত নিরাপত্তা কার্যক্রম পর্যালোচনা করেন এবং বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। তিনি অত্র অঞ্চলের দায়িত্বপালনরত কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। দুর্গম ও চ্যালেঞ্জপূর্ণ পরিবেশে তাঁদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও সতর্কতার প্রশংসা করে তিনি অপারেশনাল কার্যক্রমের আরও উন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং সীমান্ত নিরাপত্তা জোরদারের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

কক্সবাজার অঞ্চলের বন্যাকবলিত মানুষের সহায়তায় সরকারের মানবিক কার্যক্রমের অংশ হিসেবে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এ কার্যক্রমে বিজিবি সক্রিয়ভাবে অংশগ্রহণ করে চকরিয়া পৌরসভা, লক্ষ্যচর ইউনিয়ন এবং কাকারা ইউনিয়নে ত্রাণসামগ্রী বিতরণ করে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত জনগণের জন্য একটি চিকিৎসা সেবামূলক মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

দেশের সীমান্ত সুরক্ষা এবং জনগণের সেবায় বিজিবির অঙ্গীকার পুনর্ব্যক্ত করে মহাপরিচালক সকল সদস্যকে সর্বদা সতর্ক, পেশাদার ও দায়িত্বশীল থেকে উদ্ভূত যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলার নির্দেশনা প্রদান করেন। একইসঙ্গে তিনি জনগণের আস্থা ও বিশ্বাস অটুট রাখতে সকল বিজিবি সদস্যকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102