সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

ঝিকরগাছার বাঁকড়ায় পরিত্যক্ত গুলি, ম্যাগজিন সহ পিস্তল উদ্ধার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

বিল্লাল হুসাইন, ঝিকরগাছা প্রতিনিধি :

ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের দিকদানা নগরে আকবার আলী (৬০)এর পুকুর হতে একটি পিস্তল, একরাউন্ড গুলি ও একটা ম্যাগজিন উদ্ধার করেছেন বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। সুত্রে জানা যায়, পরিত্যাক্ত অবস্থায় ১ টি পিস্তল, ১ টি ম্যাগাজিন ও ১ রাউন্ড গুলি।

গতকাল (১২-০৪-২০২৫) শনিবার সন্ধ্যায় উদ্ধার করেছেন বলে জানা যায়। নিউজ অনুসন্ধানে যেয়ে জানা যায়, সন্ধ্যা ৬টার দিকে ঝিকরগাছা থানাধীন ১১নং বাঁকড়া ইউনিয়নের দিগদানা নগর গ্রামস্থ আকবর আলী(৬০), পিতা- মৃত আমিন উদ্দিন, সাং- দিগদানা নগর, থানা- ঝিকরগাছা, জেলা- যশোর এর মাছ চাষের ঘেরে একটি শপিং ব্যাগে পলিথিনে মোড়ানো একটি পিস্তল, ১ টি ম্যাগাজিন ও ১ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। ঘটনাটি বাঁকড়া তদন্ত কেন্দ্র অবগত করলে বাঁকড়া তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক (ইনচার্জ) মামুনুর রশীদের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে পিস্তল, ম্যাগাজিন এবং ১রাউন্ড গুলি পুলিশ হেফাজতে নেন। ঘটনাসূত্রে জানা যায়, অদ্য অস্ত্রটি কার বা এর ব্যাবহারকারি কে বা কারা সেটা জানা যায়নি।

আকবর আলী তার ১ বিঘা পরিমাণ মাছের ঘেরের পানি শুকিয়ে দিয়ে মাছ ধরা শুরু করেন। সারাদিন পানিসেচ ও মাছ ধরার পর সন্ধ্যা ৬টার দিকে সিয়াম হোসেন(১২) পিতা মনিরুল ইসলাম, সাং- দিগদানা, থানা- ঝিকরগাছা, জেলা- যশোর এর নজরে আসে একটি শপিং ব্যাগ কাঁদায় মোড়ানো। ওই ব্যাগ উঠাতেই শপিং ব্যাগে থাকা পিস্তল সহ সরজামাদি। পরে কৌতুহল বশতঃ ব্যাগটি খুলে তার মধ্যে অস্ত্রটি দেখতে পেয়ে সবাইকে ডাকেন। এরপর বাঁকড়া তদন্ত কেন্দ্রকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিস্তলটি পুলিশ হেফাজতে গ্রহণ করেন। আকবর আলীর মাছের ঘেরটি বাঁকড়া ও মাঠশিয়া রোডের পাশে অবস্থিত।

পুলিশ সূত্রে জানা যায়, দিগদানা নগর গ্রামের বাসিন্দা মৃত আমিন উদ্দিনের ছেলে আকবর আলী (৬০) তার ১বিঘা আয়তনের মাছের ঘেরের পানি শুকিয়ে মাছ ধরার কাজ করছিলেন। সন্ধ্যা ছয়টার দিকে ঘেরে থাকা কাদার মধ্যে মোড়ানো একটি শপিং ব্যাগ দেখতে পায় স্থানীয় এক কিশোর সিয়াম হোসেন (১২)। ব্যাগটি খুলে সে পিস্তল ও গুলি দেখতে পেয়ে বিষয়টি স্থানীয়দের জানায়।

পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বাঁকড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মামুনুর রশীদের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে অস্ত্র ও গুলি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনার বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান বলেন, “পিস্তল, ম্যাগাজিন ও গুলিটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে।”

পুলিশ ধারণা করছে, কোনো অপরাধীচক্র গোপনে অস্ত্রটি ওই ঘেরে ফেলে রেখে গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102