রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দশম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সাভারের নবীনগর জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগমন: বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেফতার, মামলা ৪০ প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান অসুস্থ, হাসপাতালে দেখতে গেলেন আরএমপির মুখপাত্র জনবান্ধব পুলিশ গঠনে পুরস্কার ও তিরস্কারের নীতি অব্যাহত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী সরকার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে সাথে নিয়ে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়, সমাজকল্যাণ মন্ত্রী কুমিল্লা তিতাসে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত শফিকুল আর নেই, বিকেলে জানাজা পুলিশ ফুটবল গ্রাউন্ড উদ্বোধন করলেন আইজিপি কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটাঃ জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কর্তৃক অর্ধবার্ষিক ব্যবসা পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিডনি বিকল মেধাবী মীমের পাশে লন্ডন প্রবাসী হাজী আব্দুল মান্নান মিয়ার পরিবার, ৪ লক্ষ টাকা অনুদান

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি :
চিকিৎসার অভাবে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে থাকা হাসানপুর কলেজের মেধাবী শিক্ষার্থী সুরাইয়া আক্তার মীমের পাশে দাঁড়িয়েছে ইতালি প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজি মোঃ মান্নান মিয়ার পরিবার।
তাঁর তিন লন্ডন প্রবাসী পুত্র মশিউর রহমান মনির, ইকবাল করিম ও রিফাত করিম মাসুম এর পক্ষ থেকে আজ ১০ই জুলাই, শুক্রবার আসর নামাজের পর মীমের বাবা-মায়ের হাতে নগদ ৪ লক্ষ টাকা তুলে দেওয়া হয়।
​জগতপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড গোবিন্দ পুর গ্রামের হাজি আব্দুল মান্নান মিয়ার বাসভবনে এই অনুদান হস্তান্তর করা হয়। টাকা হস্তান্তরকালে উপস্থিত ছিলেন জগতপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মেম্বার ওমর ফারুক, শামসুল হক মাস্টার, ডা: জিল্লুর রহমান, আবুল কাসেম, মোহন মিয়া, ফয়সাল সরকার জুয়েল, দ্বীন ইসলাম, আব্দুল আজিজ ও আনিসুর রহমান প্রমুখ।
​অসহায় মানুষের আস্থার প্রতীক আব্দুল মান্নান মিয়ার এর পরিবার:
এলাকাবাসী জানান, হাজি আব্দুল মান্নান ও তাঁর পরিবার দীর্ঘ বছর ধরে এলাকার অসহায় মানুষের সুখ-দুঃখে পাশে আছেন।
প্রতি বছর পবিত্র ইদ উপলক্ষে তারা বিপুলসংখ্যক মানুষকে আর্থিক ও খাদ্যসামগ্রী দিয়ে সহযোগিতা করেন। এছাড়া ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠনের মাধ্যমেও এই পরিবারটি নিয়মিত অসহায় মানুষের মাঝে সাহায্য পৌঁছে দেয়।
টাকার অভাবে কোনো পরিবার মেয়ের বিয়ে দিতে না পারলে পাশে দাঁড়ানো কিংবা সম্প্রতি ভাটিপাড়ায় অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া পরিবারকে নতুন ঘর তুলে দেওয়ার মতো অসংখ্য মানবিক কাজ নিজস্ব অর্থায়নে করেছেন জনাব মান্নান মিয়া।
​এই মানবিক অনুদান নিয়ে হাজি আব্দুল মান্নান মিয়ার প্রবাসী ছেলেরা যৌথ এক বক্তব্যে বলেন,
আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি বাবা সবসময় বিভিন্ন দুর্যোগে ও প্রয়োজনে অসহায় মানুষকে সহযোগিতা করেন। বাবার এই ভালো কাজগুলো আমাদের সবসময় অনুপ্রাণিত করে। বাবার সেই আদর্শ ও দেখাদেখি এখন আমরা ভাইয়েরাও প্রবাস থেকে সাধ্যমতো মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।”
​বাঁচতে চায় মেধাবী মীম: আরও সহযোগিতার আকুল আবেদন
উল্লেখ্য, তিতাসের জগতপুর হিন্দু পাড়া গ্রামের এক দিনমজুরের মেয়ে সুরাইয়া আক্তার মীম। গত চার বছর ধরে তার দুটি কিডনিই সম্পূর্ণ বিকল। দিনমজুর বাবার পক্ষে সপ্তাহে দুইবার ঢাকায় নিয়ে ডায়ালাইসিসের বিপুল খরচ চালানো আর সম্ভব হচ্ছে না।
আব্দুল ​মান্নান মিয়ার এর পরিবারের দেওয়া ৪ লক্ষ টাকা মীমের চিকিৎসায় সাময়িক বড় জোগান দিলেও, তাকে পুরোপুরি সুস্থ করতে ও কিডনি প্রতিস্থাপনের জন্য আরও বিপুল অঙ্কের টাকার প্রয়োজন।।
মেধাবী এই মেয়েটির জীবন বাঁচাতে সমাজের বিত্তবান, প্রবাসী ও মানবিক মানুষদের এগিয়ে আসার আকুল আহ্বান জানিয়েছেন ইউপি প্যানেল চেয়ারম্যান হানু আক্তার।
​সাহায্য পাঠানোর ঠিকানা ও যোগাযোগ:
​ঠিকানা: জগতপুর হিন্দু পাড়া গ্রাম, তিতাস।
​বিকাশ ও সরাসরি যোগাযোগ নম্বর (মীমের পরিবার): ০১৮৩৬৬৫০১২৯ (বিকাশ)

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102