বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে সেলিম উদ্দিনের গভীর শোক প্রকাশ নকলমুক্ত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার আপসহীন- স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী EARN প্রকল্পের সার্ভিস প্রোভাইডার নিয়োগের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত: ৯ লাখ নিট যুবকে স্বাবলম্বী করার উদ্যোগ পরিচ্ছন্নতা ও সবুজায়নে সিটি কর্পোরেশনের সঙ্গে কাজ করবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক আইডিআরএ চেয়ারম্যানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়: বীমা খাতের সংস্কার ও উন্নয়নে গঠনমূলক প্রস্তাবনা কুমিল্লা তিতাসে বিএনপির আনন্দ মিছিল ও সংবর্ধনা অনুষ্ঠিত

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা মাহফুজ আলমের সাক্ষাৎ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ১২ই এপ্রিল, ২০২৫ :

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ. বেরিস একেনসির সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম।

শনিবার (১২ই এপ্রিল) তুরস্কে ‘আন্টালিয়া কূটনীতি ফোরাম, ২০২৫’-এর সাইডলাইনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে তুরস্ক ও বাংলাদেশের কূটনৈতিক এবং স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় উপ-পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে স্থিতিশীলতা বজায় রাখতে তুরস্কের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রমের প্রশংসা করেন এবং বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।

তুরস্ক ও বাংলাদেশের বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, বাংলাদেশে তুরস্কের বিনিয়োগ দুই দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। সাক্ষাতে উপদেষ্টা তুরস্কের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ সরকারের আগ্রহের কথাও পুনর্ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102