রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটাঃ জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কর্তৃক অর্ধবার্ষিক ব্যবসা পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর শাহজাদপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এর সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সিরাজগঞ্জের জামিরতায় প্রযুক্তিনির্ভর ‘ভিশন সেন্টার’ উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত পেশাদারিত্ব বজায় রাখতে সাংবাদিকদের তথ্যের বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা জরুরি: তথ্যমন্ত্রী টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ থানচির সাঙ্গু নদীতে পর্যটকবাহী নৌকাডুবি: ৭ জনের মধ্যে ৬ জনকে জীবিত উদ্ধার করেছে বিজিবি; উদ্ধার অভিযান অব্যাহত ৭১ পিস এস্কাফ (Eskuf) সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ কুমিল্লা হোমনায় ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে যুবক নিহত

লাইসেন্সবিহীন কার্যক্রম: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ‘শেফা ডায়াগনস্টিক সেন্টার’ সিলগালা

মো: রবিউল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

মোঃ রবিউল ইসলাম, ঝিনাইদহ:

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় লাইসেন্সবিহীনভাবে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার দায়ে ‘শেফা ডায়াগনস্টিক সেন্টার’ নামের একটি প্রতিষ্ঠান সিলগালা করেছে উপজেলা প্রশাসন। বুধবার দুপুরে উপজেলার ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে এই পদক্ষেপ নেওয়া হয়।
​অভিযানে নেতৃত্ব দেন হরিণাকুণ্ডু উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহাবুবা মঞ্জুর মৌনা। এ সময় অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর হোসেন।
​ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযান চলাকালে শেফা ডায়াগনস্টিক সেন্টারের কর্তৃপক্ষ তাদের প্রতিষ্ঠানের প্রয়োজনীয় বৈধ লাইসেন্স ও অনুমোদনপত্র প্রদর্শনে ব্যর্থ হয়। সরকারি বিধি-বিধান না মেনে অস্বচ্ছ উপায়ে কার্যক্রম পরিচালনার প্রমাণ পাওয়ায় আইনানুগ ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়। এছাড়া, উপস্থিত সংশ্লিষ্টদের সরকারি নিয়ম মেনে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।
​এ বিষয়ে উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এবং স্বাস্থ্যসেবা খাতের শৃঙ্খলা ফেরাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অনিয়ম, লাইসেন্সবিহীন কার্যক্রম এবং আইন অমান্যকারী যেকোনো স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান থাকবে।
​এদিকে, স্থানীয়দের অভিযোগ রয়েছে, হরিণাকুণ্ডু উপজেলাজুড়ে লাইসেন্সবিহীন আরও অনেক ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছে। সচেতন মহল ও স্থানীয় বাসিন্দারা জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে পর্যায়ক্রমে সব অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102