রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সোনার বাংলা ইন্স্যুরেন্সের নিরীক্ষায় ৯ কোটি ৭ লাখ টাকার আর্থিক অসঙ্গতি, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন আশুলিয়ায় এনসিপি’র থানা কমিটি গঠন আহ্বায়ক নির্বাচিত হলেন মঞ্জুরুল ইসলাম মন্ডল! প্রেস বিজ্ঞপ্তি দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রম মন্ত্রী সরকারি রাজস্বের এক টাকাও খরচ না করে এবার সফলভাবে ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করা হয়েছে শিশুদের ভেতর লুকিয়ে থাকা প্রতিভা বিকশিত করতে হবে –সমাজকল্যাণ মন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে নবীনবরণ অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দশম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ থেকে শুরু হচ্ছে ‘সবুজ বিদ্যালয়’ উদ্যোগ;

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ৮ জুলাই, ২০২৬:

আগামী ১৫ জুলাই ২০২৬ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে তিনি প্রতীকীভাবে একটি গাছের চারা রোপণের মাধ্যমে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে প্রায় ২ লাখ গাছ রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এ কর্মসূচির আওতায় দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ন্যূনতম তিনটি করে গাছের চারা রোপণ ও পরিচর্যা কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

এ তথ্য জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতিপ্রেম ও পরিবেশ সচেতনতা গড়ে তুলতে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ন্যূনতম তিনটি করে গাছের চারা রোপণ ও পরিচর্যার উদ্যোগ নেওয়া হয়েছে। ফলজ, বনজ ও ঔষধি—এই তিন ধরনের গাছ লাগানোর মাধ্যমে বিদ্যালয় প্রাঙ্গণকে আরও সবুজ, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব করে তোলা হবে

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়কে শুধু পাঠদানের কেন্দ্র নয়, বরং পরিবেশবান্ধব ও দায়িত্বশীল নাগরিক গড়ে তোলার অন্যতম ভিত্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। বিদ্যালয়ভিত্তিক এই বৃক্ষরোপণ কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে সবুজ বাংলাদেশ গঠনের প্রত্যয় আরও দৃঢ় করবে।

ববি হাজ্জাজ বলেন, সরকারের লক্ষ্য প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে একটি ‘সবুজ বিদ্যালয়’ হিসেবে গড়ে তোলা। এ কর্মসূচির মাধ্যমে বিদ্যালয়ের সবুজায়নের পাশাপাশি শিক্ষার্থীদের জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে ব্যবহারিক শিক্ষা নিশ্চিত হবে।

তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণকে বৃক্ষরোপণ এবং রোপণকৃত গাছের নিয়মিত পরিচর্যায় সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102