মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সালমান খানের শরীর ভেঙে পড়ছে, কী হয়েছে অভিনেতার? বিশ্বকাপের ফাইনাল হারের পর বড় দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা কুমিল্লা হোমনার রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষার্থী দেয়াল ধসে আহত কুমিল্লা দাউদকান্দিতে অটোরিকশা ছিনতাই, হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ৩ শিক্ষার্থীদের হাতে মানসম্মত পরিবেশবান্ধব পাটের ব্যাগ পৌঁছে দিতে কাজ করছে সরকার : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে- স্বরাষ্ট্রমন্ত্রী পিলখানাস্থ বিজিবি সদর দপ্তর পরিদর্শন করলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে এনজিওদের প্রতি জ্বালানি মন্ত্রীর আহ্বান সিটিটিসি কর্তৃক চুরি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার চলমান প্রকল্পগুলোকে সরকারের ইশতিহারের সাথে সামঞ্জস্যপূর্ণ করে পরিমার্জন করা হবে —– পরিবেশমন্ত্রী

হরিণাকুণ্ডুতে ২০২৫ সালে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৪৫৬ বার পড়া হয়েছে

ভ্রাম্যমাণ প্রতিনিধি, মোঃ রবিউল ইসলাম :

২০২৫ সালে এসএসসি ও দাখিল পরীক্ষা সারাদেশের ন্যায় ১০ এপ্রিল হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রথম দিনে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ৪ টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।
হরিণাকুণ্ডু সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, হরিণাকুণ্ডু পাইলট স্কুল অ্যান্ড কলেজ, জোড়াদহ মাধ্যমিক বিদ্যালয় ও হরিণাকুণ্ডু আলিম মাদ্রাসায় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলায় মোট ৪ টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহন করেছে ১ হাজার ৯৮২ জন । প্রথম দিনে ৩৪ জন শিক্ষার্থী অনুপস্থিত  ছিলেন।

হরিণাকুণ্ডু সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের পরীক্ষার্থী প্রমি মজুমদার বলেন, আমাদের প্রথম দিনের প্রশ্নগুলো অনেক ভালো হয়েছে, আমি ১৫ মিনিটের ভিতরেই (অবজেক্টিভ) ৩০ মার্কের এনসার করতে পেরেছি। আর রিটেনের প্রশ্নগুলো অনেক ভালো এসেছে। আশা করি সব প্রশ্নের উত্তর দিতে পারব।

কেন্দ্রীর সচিব মোঃ মাসুদুল হক টিটু জানান,
উপজেলা নির্বাহী অফিসার বি.এম. তারিক-উজ- জামান এর সার্বিক দিক নির্দেশনা, প্রধান শিক্ষকদের সহায়তা ও কক্ষ প্রত্যবেক্ষদের যথাযথ দায়িত্বশীলতার কারণে পরিক্ষার বাইরে কোনো বিশৃঙ্খলা হয় নাই। আশা করি পরবর্তী পরিক্ষাগুলোতে ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার  বি.এম. তারিক-উজ- জামান শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের জন্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করে চলছেন। উপজেলা নির্বাহী অফিসার বি.এম. তারিক-উজ- জামান আগামী প্রজন্মের শিক্ষার গুণগতমান উন্নতির লক্ষ্যে হরিণাকুণ্ডু উপজেলা ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করেছেন বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।

নির্দিষ্ট সময়ে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। বোর্ডের নতুন সংশোধিত রুটিন অনুযায়ী ১০ এপ্রিল শুরু হয়ে এ পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ থেকে ২২ মে পর্যন্ত।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102