ধামরাই প্রতিনিধি, মোঃ মশিউরজ্জামান মুবিন :
ঢাকার ধামরাই উপজেলার সুয়াপুর ইউনিয়নে দরিদ্র, অসহায়, দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায় এবং ঢাকা-২০ (ধামরাই) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ তমিজ উদ্দিন-এর দিকনির্দেশনায় আয়োজিত এ কর্মসূচির আওতায় উপকারভোগী পরিবারের প্রত্যেককে ১০ (দশ) কেজি করে চাল প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ (ধামরাই) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ তমিজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আল মামুন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব এ কে এম মোস্তাফিজুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ মোঃ মুসা, উপজেলা ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি এবং সুয়াপুর ইউনিয়ন পরিষদের সদস্য।
আজ ১ জুলাই সুয়াপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক অসহায় ও নিম্ন আয়ের মানুষ অংশ নেন। সুষ্ঠু ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশে উপকারভোগীদের হাতে খাদ্যশস্য তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিল উপজেলা প্রশাসন, ধামরাই, ঢাকা।