বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জলঢাকায় আনন্দলোক ট্রাস্টের শিক্ষা উন্নয়ন কমিটির আলোচনা সভা কবি নজরুল ইনস্টিটিউট পরিদর্শনে সংস্কৃতি মন্ত্রী ও প্রতিমন্ত্রী: নজরুলের সাহিত্য বিশ্বময় ছড়িয়ে দিতে উচ্চপর্যায়ের অনুবাদ কমিটি গঠন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের মাননীয় সংসদ সদস্য, প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া কোরিয়াগামী কর্মীর সাথে ১৬ লক্ষ টাকা প্রতারণার চেষ্টা: বোয়েসেল ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে চক্রের মূলহোতা আটক পরিবর্তিত বাস্তবতায় আমাদের তরুণদেরকে শুধু প্রযুক্তির ব্যবহারকারী নয় বরং প্রযুক্তির উদ্ভাবক ও নির্মাতা হিসেবে গড়ে তুলতে হবে দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবির বিরামপুর সীমান্তে বিপুল পরিমান যৌন উত্তেজক সিরাপ আটক তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭৭ জন গ্রেফতার বাজারে সরবরাহ স্বাভাবিক, কমেছে আদা-রসুন-পেঁয়াজের দাম; মূল্য তালিকা টানানোর নির্দেশ প্রতিমন্ত্রীর দক্ষ নেতৃত্ব ও সমান সুযোগের মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়কে আরও গতিশীল করা হবে: বাণিজ্যমন্ত্রী শিশুদের মেধা বিকাশের উদ্যোগে কাউকে বাধা হতে দেওয়া হবে না —–প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

অপহরণ, আত্মসাৎ ও মাদক মামলায় পৃথক তিন অভিযানে ছয়জন গ্রেফতার

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ১৫ জুন ২০২৬ খ্রি.

রাজধানীর উত্তরা পশ্চিম থানা পুলিশ পৃথক তিনটি অভিযান পরিচালনা করে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার, মুক্তিপণের ২৫ লাখ টাকা, আত্মসাৎকৃত ২৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার ও ইলেকট্রনিক্স সামগ্রী এবং ইয়াবা উদ্ধারসহ ছয়জনকে গ্রেফতার করেছে।

উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানার একটি টিম রবিবার (১৪ জুন) রাত আনুমানিক ২২:৩০ ঘটিকায় দক্ষিণখান থানা এলাকায় অভিযান পরিচালনা করে আব্দুল আলিম বাবু (৩০), মোঃ সজিব মিয়া (২৯), মোঃ ময়নুদ্দিন (৪০) ও মোঃ মহিউদ্দিন (৩৬)-কে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজতে থাকা অপহৃত ভিকটিম আজিবুর রহমান (৫০) ও অপহরণকারীদের কাছ থেকে মুক্তিপণের নগদ ২৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

এছাড়া, শনিবার (১৩ জুন) ভুক্তভোগী বাদী রিপন চৌধুরীর অভিযোগের প্রেক্ষিতে উত্তরা পশ্চিম থানায় একটি প্রতারণা ও আত্মসাতের মামলা রুজু করা হয়। পরবর্তীতে উত্তরা পশ্চিম থানার একটি চৌকস টিম তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে। এরই ধারাবাহিকতায় রবিবার (১৪ জুন) সকাল ১০:০০ ঘটিকা থেকে দুপুর ০১:০০ ঘটিকা পর্যন্ত লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদর থানা এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে নুর হোসাইন সোহাগকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৯ ভরি ওজনের স্বর্ণের চেইনসহ আনুমানিক মূল্য ২১ লক্ষ ৬০ হাজার টাকার স্বর্ণালংকার এবং মোবাইল, ল্যাপটপসহ আরও আনুমানিক মূল্য ২ লক্ষ টাকার ইলেকট্রনিক্স সামগ্রী উদ্ধার করা হয়।

অন্যদিকে রবিবার (১৪ জুন) সন্ধ্যা আনুমানিক ০৬:৪০ ঘটিকায় উত্তরা পশ্চিম থানাধীন ৫ নম্বর সেক্টর এলাকায় অভিযান পরিচালনা মাদক ব্যবসায়ীকে মোঃ জামালকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১৩৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102