বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জলঢাকায় আনন্দলোক ট্রাস্টের শিক্ষা উন্নয়ন কমিটির আলোচনা সভা কবি নজরুল ইনস্টিটিউট পরিদর্শনে সংস্কৃতি মন্ত্রী ও প্রতিমন্ত্রী: নজরুলের সাহিত্য বিশ্বময় ছড়িয়ে দিতে উচ্চপর্যায়ের অনুবাদ কমিটি গঠন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের মাননীয় সংসদ সদস্য, প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া কোরিয়াগামী কর্মীর সাথে ১৬ লক্ষ টাকা প্রতারণার চেষ্টা: বোয়েসেল ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে চক্রের মূলহোতা আটক পরিবর্তিত বাস্তবতায় আমাদের তরুণদেরকে শুধু প্রযুক্তির ব্যবহারকারী নয় বরং প্রযুক্তির উদ্ভাবক ও নির্মাতা হিসেবে গড়ে তুলতে হবে দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবির বিরামপুর সীমান্তে বিপুল পরিমান যৌন উত্তেজক সিরাপ আটক তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭৭ জন গ্রেফতার বাজারে সরবরাহ স্বাভাবিক, কমেছে আদা-রসুন-পেঁয়াজের দাম; মূল্য তালিকা টানানোর নির্দেশ প্রতিমন্ত্রীর দক্ষ নেতৃত্ব ও সমান সুযোগের মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়কে আরও গতিশীল করা হবে: বাণিজ্যমন্ত্রী শিশুদের মেধা বিকাশের উদ্যোগে কাউকে বাধা হতে দেওয়া হবে না —–প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

দুই কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ১৩ জুন ২০২৬ খ্রি.

রাজধানীর তুরাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে দুই কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ।

গ্রেফতারকৃতদের নাম- ১। লাকী (৪০) ও ২। আব্দুল হামিদ (৫৫)।

তুরাগ থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১২ জুন) রাত আনুমানিক ১০:০৫ ঘটিকায় তুরাগ থানাধীন খানটেক হাসুরবটতলা এলাকায় একটি গ্যারেজে বিশেষ অভিযান পরিচালনা করে দুই কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ ১ লক্ষ ৪৪ হাজার ৫৯০ টাকাসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তুরাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

তুরাগ থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দেশের বিভিন্ন এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে তুরাগ থানাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করতো।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102