সোমবার, ০১ জুন ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত …স্বাস্থ্যমন্ত্রী কোরবানির পশুর হাটে বর্জ্য অপসারণ শেষে তেজগাঁও প‌লি‌টেক‌নিক খেলার মাঠ ও তৎসংলগ্ন সড়ক ডিভাইডারে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন আয়কর বিভাগে চাকুরী পাইয়ে দেয়ার নামে অর্থ সংগ্রহকারী প্রতারক চক্র হতে সাবধান পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন ধামরাইয়ে দুই ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত ১, আহত ২ শোকসন্তপ্ত পরিবারের পাশে এমপি মাসুদ সাঈদী- নিহত ৩ স্বজনের পরিবারকে আর্থিক সহায়তা ও পুনর্বাসনের আশ্বাস নাগরিকদের উদ্বুদ্ধ করতে ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে চিকিৎসা সামগ্রী বিতরণ

ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত …স্বাস্থ্যমন্ত্রী

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :
ঢাকা, ১ মে, ২০২৬

ডেঙ্গু মোকাবিলায় সরকার সবরকমের প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন।

আজ সোমবার (১ জুন) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে ডেঙ্গু মোকাবিলায় প্রস্তুতি বিষয়ে সংশ্লিষ্টদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, অতিরিক্ত সচিব এটিএম সাইফুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ প্রভাত চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ জাহিদ রায়হান, পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ হালিমুর রশীদ, পরিচালক (হাসপাতাল) ডাঃ এএইচএম মইনুল আহসান ও সোসাইটি অব মেডিসিন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় মন্ত্রী বলেন, যেহেতু দুএকজন করে ডেঙ্গুর রোগী পাওয়া যাচ্ছে এবং এই সময়ে ডেঙ্গু হয় সেজন্য আমরা কালক্ষেপন করতে চাই না। আমরা ডেঙ্গু মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ডেঙ্গু কর্ণার করা হচ্ছে। আক্রান্তদের চিকিৎসা দিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে ফিল্ড হাসপাতাল রেডি আছে। প্রয়োজনে দেশের বিভিন্ন জায়গায় আরও ফিল্ড হাসপাতাল করা হবে।

মন্ত্রী বলেন, চিকিৎসা পরিকল্পনাসহ বিস্তারিত প্রশিক্ষণ দিবে সোসাইটি অব মেডিসিন। ইউনিসেফসহ বিভিন্ন সংস্থাও সহায়তা করছে। কাল থেকেই কাজ শুরু হচ্ছে। সারাদেশে ঢাকার বাইরে ৭টি বিভাগে এবং জেলাগুলোতে চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ দেওয়া হবে। রিএজেন্ট, টেস্টিং কীটস এবং ফ্লুইড স্যালাইনসহ বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ কিছু সংগ্রহে আছে। চাহিদা অনুযায়ী আমরা পর্যাপ্ত পরিমাণে সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছি।

ডেঙ্গুর মূল উৎপত্তি নিয়ে পদক্ষেপ জানতে চাইলে মন্ত্রী বলেন, আমরা এ নিয়ে সিটি কর্পোরেশন এর সঙ্গে দুমাস আগে থেকেই কাজ শুরু করেছি। আগামীকাল আবার সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্টদের নিয়ে বসব।

আজকের সভায় ডেঙ্গু বিষয়ক একটি এ্যাপ চালু করার ব্যাপারে আলোচনা করা হয় এবং ডেঙ্গু বিষয়ক গবেষণা বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102