সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

প্রধানমন্ত্রীর সাথে সম্পাদক প্রতিনিধি দলের সাক্ষৎ বিভিন্ন মামলায় আসামী ২৮২ জন সাংবাদিকের তালিকা হস্তান্তর

এম এম হোসাইন আহমদ
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

এম হোসাইন আহমদ, বিশেষ প্রতিবেদন : সম্পাদকদের একটি প্রতিনিধি দল রোববার (১৭ মে) প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তার সচিবালস্থ কার্যালয়ে সাক্ষাৎ করেছেন| বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।

বৈঠকে সম্পাদক পরিষদের পক্ষ থেকে হত্যা মামলাসহ বিভিন্ন মামলায় অভিযুক্ত ২৮২ জন সাংবাদিকের একটি তালিকা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শেষে সাংবাদিকদের এ কথা জানান তারা।
ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের প্রকাশক ও সম্পাদক মাহফুজ আনাম বলেন, ২৮২ জন সাংবাদিকের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা হয়েছে। এর মধ্যে ৯৪ জন হত্যা মামলার আসামি। প্রধানমন্ত্রীর কাছে আমরা এই তালিকা দিয়েছি। এই তালিকা যে একেবারেই সম্পূর্ণ সেটা আমরা বলছি না| অসম্পূর্ণ থাকতে পারে, কিন্তু আমরা আন্তরিকভাবে এটা দিয়েছি। প্রধানমন্ত্রীও এটা গ্রহণ করেছেন। তিনিই তথ্যমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন বিষয়টি দেখার জন্য এবং এ ব্যাপারে তারা একটি উদ্যোগ নেবেন বলেও আশ্বস্ত করেছেন।

তিনি বলেন, আমরা দৃঢ়ভাবে বলেছি, এই সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা এবং এত মামলা, গণতান্ত্রিক পরিবেশের জন্য ভালো নয়| এমনকি সরকারের ভাবমূর্তির জন্য ভালো নয়| প্রধানমন্ত্রী খুবই আন্তরিকতার সঙ্গে এটা গ্রহণ করেছেন, এটা পরীক্ষা-নিরীক্ষা করে বিষয়টি দেখবেন বলে আশ্বস্ত করেছেন।

এ সময়ের তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, সম্পাদক পরিষদের নেতারা সাংবাদিকদের বিরুদ্ধে মামলার বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করলে প্রধানমন্ত্রী তাদের অনুভূতির সঙ্গে একমত পোষণ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

একইসঙ্গে সরকার গঠন থেকে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো হস্তক্ষেপ সরকার থেকে না থাকায় সিনিয়র সাংবাদিক ও সম্পাদকমণ্ডলীর নেতারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বলেও জানান তিনি| এর আগে, দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ˆবঠক করেন সম্পাদক পরিষদের নেতারা।

এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, সম্পাদক পরিষদের সভাপতি ও নিউএজ সম্পাদক নুরুল কবির, সাধারণ সম্পাদক বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ, দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক শামসুল হক জাহিদ, দৈনিক ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দিন, সুপ্রভাত বাংলাদেশ সম্পাদক রুশো মাহমুদ এবং দৈনিক করতোয়া সম্পাদক মো. মোজাম্মেল হক উপস্থিত ছিলেন| এসময় প্রধানমন্ত্রী সাংবাদিকদের নিয়ে মধ্যাহ্নভোজ করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এতে উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102