সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

শাহ আলী মাজারে হামলার প্রতিবাদে মাজার ভক্তবৃন্দের সাথে সংহতি জানাতে এনসিপির একটি প্রতিনিধি দল মাজার পরিদর্শন করে

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

শনিবার, ১৬ মে, ২০২৬

শাহ আলী মাজারে হামলার প্রতিবাদে মাজার ভক্তবৃন্দের সাথে সংহতি জানাতে এবং হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক এবং সংস্কার বাস্তবায়ন কমিটির উপ-প্রধান সারোয়ার তুষারের নেতৃত্বে এনসিপির একটি প্রতিনিধি দল মাজার পরিদর্শন করে।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক, প্রীতম দাশ, হুমায়রা নূর, ধর্ম ও সম্প্রীতি সেলের আহবায়ক তারেক রেজা, শ্রমিক শক্তির আহবায়ক মাজহারুল ইসলাম ফকির, কেন্দ্রীয় সদস্য ফাহিম খান পাঠান, জায়েদ বিন নাসের, যুবশক্তির কেন্দ্রীয় নেতা লুৎফর রহমান নয়ন, জাতীয় নারীশক্তির কেন্দ্রীয় নেতা তাহমিনা শারমিন যূথী, মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী সাইফুল ইসলাম, শাহ আলী থানার প্রধান সমনয়্বক শফিকুল ইসলাম রানাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় তারা মাজার জিয়ারতের পাশাপাশি আক্রান্তদের সাথে কথা বলেন এবং ঘটনার বর্ণনা শোনেন। এরপর নেতৃবৃন্দ শাহ আলী থানার অফিসার ইন চার্জের সাথেও সাক্ষাৎ করে হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

সারোয়ার তুষার তার বক্তব্যে গত দুই বছরে মাজার হামলার সুষ্ঠু তদন্তের উদ্দেশ্যে একটি নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবি জানান। তিনি বলেন, “কুষ্টিয়ার ফিলিপনগরসহ বিভিন্ন মাজারে হামলায় জড়িতদের রাজনৈতিক পরিচয় স্পষ্ট। ফিলিপনগরের ঘটনায় সরকারি দলের নেতাদের জড়িত থাকার প্রমাণ থাকার পরও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয় নাই। অপরাধীদের রাজনৈতিক পরিচয় স্পষ্ট থাকার পরও তাদের আড়াল করতে মব শব্দের ব্যবহার লক্ষ করা যাচ্ছে। এভাবে উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপিয়ে সরকার দায় এড়াতে পারবে না।”

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102