সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

সৌদি আরবে বলদিয়া কার্ড পরীক্ষায় অংশ নিচ্ছেন আল-মাহাদি কোম্পানির শ্রমিকরা

মো: সেলিম রানা
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

সৌদি প্রতিনিধি, মো: সেলিম রানা :

সৌদি আরবের কাকিয়ায় অবস্থিত বলদিয়া ট্রেনিং সেন্টারে আল-মাহাদি কোম্পানির শ্রমিকদের জন্য বলদিয়া কার্ডের পরীক্ষার কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। গত দুই দিন যাবৎ ধারাবাহিকভাবে এই প্রশিক্ষণ ও পরীক্ষা কার্যক্রম চলমান রয়েছে। সৌদি আরবে রেস্টুরেন্ট, হোটেল, ক্যাফে এবং বিভিন্ন খাদ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কাজ করতে হলে বলদিয়া কার্ড বাধ্যতামূলক বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, সৌদি সরকারের নির্ধারিত স্বাস্থ্য ও নিরাপত্তা বিধিমালা অনুসরণ নিশ্চিত করার লক্ষ্যে এই বলদিয়া কার্ড প্রদান করা হয়। খাদ্য পরিবেশন, রান্নাঘর ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে কর্মীদের নির্দিষ্ট প্রশিক্ষণ গ্রহণ ও পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। পরীক্ষায় অংশগ্রহণকারী শ্রমিকদের সামাজিক বিজ্ঞান, স্বাস্থ্য বিজ্ঞান, জীববিজ্ঞানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পরে কম্পিউটারের মাধ্যমে অনলাইন পরীক্ষায় অংশ নিতে হচ্ছে তাদের।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সৌদি আরবে বৈধ কাগজপত্র ও সরকারি নিয়ম-কানুন মেনে কাজ করাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। কোনো শ্রমিকের প্রয়োজনীয় বৈধ কাগজপত্র না থাকলে ধাপে ধাপে জরিমানা, আইনি জটিলতা কিংবা চাকরি হারানোর মতো পরিস্থিতির সম্মুখীন হতে হতে পারে। এজন্য বিভিন্ন কোম্পানি তাদের শ্রমিকদের নিয়মিত প্রশিক্ষণ ও বৈধতা কার্যক্রমে অংশগ্রহণ করাচ্ছে।
সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের সদস্য কামরুল হাসান,রাকিব হাসান, নাঈমুর রহমান,আশরাফুল,আলম খান বলেন, “সৌদি আরবের সরকারি নিয়ম-কানুন মেনে বৈধভাবে কাজ করাই সবচেয়ে উত্তম। এতে শ্রমিকরা নিরাপদ থাকেন এবং ভবিষ্যতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় না।”
এ বিষয়ে আলোকপাত করে পরিচালক মোহাম্মদ সেলিম রানা বলেন, “দেশ ও প্রবাস—সব জায়গায় বৈধতার জীবনযাপন নিরাপদ। প্রবাসীদের উচিত সৌদি আরবের আইন ও নিয়ম মেনে চলা এবং নিজেদের প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ রাখা।”
প্রবাসী শ্রমিকদের সচেতনতা বৃদ্ধি ও বৈধ কর্মপরিবেশ নিশ্চিত করতে সৌদি সরকারের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে খাদ্য ও রেস্টুরেন্ট খাতে কর্মরত শ্রমিকদের জন্য বলদিয়া কার্ড ব্যবস্থা স্বাস্থ্য সুরক্ষা ও জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102