সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

রুশ বিপ্লবের বীর শহীদদের স্মরণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও ঢাকাস্থ রুশ হাউসের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ২৪ই এপ্রিল ২০২৬ (শুক্রবার):

আজ (শুক্রবার) সকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মদানকারী সোভিয়েত ইউনিয়নের বীর সেনাদের স্মরণে এবং Great Patriotic War (১৯৪১-১৯৪৫) এর ৮১তম বিজয় বার্ষিকী উপলক্ষে ‘গার্ডেন অব মেমোরি’ বা ‘স্মৃতি উদ্যান’ শীর্ষক এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। রাশিয়ান হাউস ইন ঢাকার উদ্যোগে ধানমন্ডি লেকে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

‘গার্ডেন অব মেমোরি’ রাশিয়া থেকে শুরু হওয়া একটি আন্তর্জাতিক স্মারক উদ্যোগ, যা Great Patriotic War এ নিহতদের স্মরণে উৎসর্গিত। এ কর্মসূচিতে প্রতি বছর রাশিয়া ও বিশ্বের বিভিন্ন দেশে গাছ রোপণ করা হয়। রোপনকৃত প্রতিটি গাছ একটি প্রাণের প্রতীক হিসেবে একই সঙ্গে ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ ও পরিবেশ সুরক্ষায় অবদান রাখে।

প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বৃক্ষরোপণ কর্মসূচির প্রশংসা করে বাংলাদেশের পরিবেশ সুরক্ষায় সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন। তিনি জানান, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সবুজ বাংলাদেশ গড়তে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে ৩ লক্ষ বৃক্ষরোপণের পরিকল্পনা গ্রহণ করেছে।

প্রশাসক আরও বলেন, “গার্ডেন অব মেমোরি” শুধু দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন নয়, বরং বাংলাদেশ ও রাশিয়ার জনগণের মধ্যে বন্ধুত্বের প্রতীক এবং পরিবেশ রক্ষায় যৌথ দায়বদ্ধতার প্রতিফলন।”

তিনি শান্তি ও স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর হিরোদের স্মরণে এই আয়োজন করার জন্য ঢাকাস্থ রাশিয়ার দূতাবাস ও রুশ হাউসকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ রাশিয়ার দূতাবাসের মিনিস্টার-কাউন্সেলর ভিয়াচেস্লাভ সেন্টিউরিন (Vyacheslav Sentyurin) এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকাস্থ রুশ হাউসের পরিচালক আলেকজান্দ্রা এ. খলেভনয় (Alexandra Khlevnoy)।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102