সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কুমিল্লা তিতাসে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন, অসহায় পরিবারের পাশে বিএনপি নেতৃবৃন্দ

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাস উপজেলার তাইরাকান্দি গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কড়িকান্দি সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহর মুন্সি এবং নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলাম (বিএসসি)।

পরিদর্শনকালে তারা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্দশার কথা মনোযোগ দিয়ে শোনেন। এ সময় মানবিক সহায়তার অংশ হিসেবে কড়িকান্দি সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহর মুন্সি অসহায় পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন। বক্তব্যে নেতৃবৃন্দ বলেন,
“অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর এই দুঃসময়ে পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করার চেষ্টা করছি। ভবিষ্যতেও যে কোনো দুর্যোগে মানুষের পাশে বিএনপি থাকবে।” তারা স্থানীয় প্রশাসনসহ সমাজের বিত্তবানদের এগিয়ে এসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সহযোগিতার আহ্বান জানান।

এ সময় স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102