রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সরকার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে সাথে নিয়ে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়, সমাজকল্যাণ মন্ত্রী কুমিল্লা তিতাসে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত শফিকুল আর নেই, বিকেলে জানাজা পুলিশ ফুটবল গ্রাউন্ড উদ্বোধন করলেন আইজিপি কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটাঃ জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কর্তৃক অর্ধবার্ষিক ব্যবসা পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর শাহজাদপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এর সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সিরাজগঞ্জের জামিরতায় প্রযুক্তিনির্ভর ‘ভিশন সেন্টার’ উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত পেশাদারিত্ব বজায় রাখতে সাংবাদিকদের তথ্যের বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা জরুরি: তথ্যমন্ত্রী টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ

হাসিনাকে ফেরানো নিয়ে আলোচনা হয়েছে, আর কিছু বলা যাবে না: বিক্রম মিশ্রি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর শুক্রবার (৪ এপ্রিল) প্রথমবারের মতো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নেতা ড. ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদির বৈঠক হয়েছে। এই বৈঠকে নানা প্রসঙ্গের সঙ্গে উঠে এসেছে ভারতে থাকা শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রসঙ্গ।

ভারতের বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, ‘শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে আর কিছু বলা যাচ্ছে না।’

 

তিনি আরও বলেন, বৈঠকে মোদি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার ভারতের ইচ্ছার ওপর জোর দেন।
বিক্রম মিশ্রি বলেন, মোদি আরও আহ্বান জানিয়েছেন, পরিবেশের ক্ষতি করে এমন যে কোনো বক্তব্য এড়িয়ে চলাই ভালো। সীমান্ত সুরক্ষা ও নিরাপত্তা বজায় রাখার জন্য আইনের কঠোর প্রয়োগ এবং অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ করা প্রয়োজন। বাংলাদেশের হিন্দুসহ সংখ্যালঘুদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে ভারতের উদ্বেগের কথাও তুলে ধরা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102