সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

সিরাজগঞ্জের এনায়েতপুরে ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ২৭৪ বার পড়া হয়েছে

চৌহালী প্রতিনিধি :

ফিলিস্তিনে ইসলায়েলি নৃশংস গণহত্যা ও বর্বোরোচিত হামলার প্রতিবাদে সিরাজগঞ্জের এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।

সোমবার (২৪ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের ইথিকস ক্লাবের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানবন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষাথী প্লেকার্ড ও ফেস্টুন হাতে অংশ নেয়।

এসময় ইসরায়েলি পণ্য বর্জনসহ আন্তর্জাতিক ভাবে হস্তক্ষেপ করে এ গণহত্যা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানানো হয়। খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের ইথিকস ক্লাবের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইয়াকুব শরীফের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভিসি প্রফেসর ড. হোসেন রেজা।এসময় খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আব্দুল্লাহ আখতার আহমেদ, আইন বিভাগের প্রফেসর মোহাম্মদ রবিউল ইসলাম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন ড. মোস্তফা মাহমুদ হাসান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান, মানববন্ধনের সমন্বয়ক মু. মাহফুজার রহমান, ক্লাবের সহ সভাপতি নুসরাত জাহান বশরা, সাধারণ সম্পাদক সাকিব রায়হান ও সাংগঠনিক সম্পাদক তারেক খান সহ বিপুল সংখ্যক সাধান শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ইস্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আতিকুল ইসলাম।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102