সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

পিতার রাজনৈতিক অস্তিত্বে কন্যার রাজনৈতিক বলবান

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার হোমনায় বিএনপির রাজনীতিতে নতুন চমকসৃষ্টি হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী সদস্য প্রার্থী হয়েছেন কুমিল্লা-২ আসনের সাবেক মন্ত্রী মরহুম এম কে আনোয়ারের কন্যা খাদিজা আনোয়ার রিনা।
তিনি বিএনপিতে যোগদিয়ে সংরক্ষিত নারী আসনের এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। মনোনয়ন প্রক্রিয়ার অংশ হিসেবে গতকাল তার সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে।
এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে। পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য ও বিএনপির হাই কমান্ডের সাথে ব্যক্তিগত সম্পৃক্ততার কারণে তার প্রার্থিতা নিয়ে বেশ আগ্রহ দেখা দিয়েছে নেতাকর্মীদের মধ্যে, তাছাড়া স্থানীয় বি এনপি নেতারা মনে করেন মরহুম এমকে আনোয়ার সাহেবের দীর্ঘ রাজনীতির অস্তিত্বই খাদিজা আক্তার রিনার রাজনীতি বর্তমান বলবান।

অন্যদিকে, হোমনা উপজেলা থেকেও সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন দাখিল করেছেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা দলের সভাপতি শেফালী বেগম। তিনিও মনোনয়ন ফরম জমা দেওয়ার পর সাক্ষাৎকারে অংশগ্রহণ করেছেন।

একই আসনে একাধিক নারী নেত্রীর মনোনয়ন জমা দেওয়ায় রাজনৈতিক অঙ্গনে প্রতিযোগিতা ও আলোচনা আরও তীব্র হয়ে উঠেছে। এখন দলীয় সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102