সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

গত সাত দিনব্যাপী নৌ পুলিশের চলমান বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ ও জেলীযুক্ত চিংড়ি উদ্ধারসহ আটক ১৬৩ জন

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

২ এপ্রিল ২০২৬ খ্রি. বৃহস্পতিবার

দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত সাত দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ৩,১৯,৪১,৬১০ (তিন কোটি ঊনিশ লক্ষ একচল্লিশ হাজার ছয়শত দশ) মিটার অবৈধ জাল, ৩,৬৬৪(তিন হাজার ছয়শত চৌষট্টি) কেজি মাছ, ৩০(ত্রিশ) কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করা হয় এবং নদী থেকে ৪৮৪(চারশত চুরাশি)টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।

নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ৩৩(তেত্রিশ)টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয়।

সাত দিনব্যাপী এই অভিযানে ১৬৩(একশত তেষট্টি) জন আসামী গ্রেফতার করা হয় এবং ৩৯(ঊনচল্লিশ)টি মৎস্য আইন, ৫(পাঁচ)টি বেপরোয়া গতি আইন, ১(এক)টি বালুমহাল, ১(এক)টি মাদক, ১(এক)টি বিশেষ ক্ষমতা আইন এবং ২(দুই)টি হত্যা মামলাসহ মোট ৫৯(ঊনষাট)টি মামলা দায়ের করা হয় এবং ৪৩(তেতাল্লিশ)টি মৃতদেহ উদ্ধার করা হয়।

জব্দকৃত অবৈধ জাল ও জেলীযুক্ত চিংড়ি ধ্বংস করাসহ অবশিষ্ট মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102