সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মালদ্বীপের হাই কমিশনারের সাক্ষাৎ

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

আলী আহসান :

ঢাকা, ০১ এপ্রিল ২০২৬

বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাই কমিশনার, মিসেস শিউনিন রশীদ, আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী, সংসদ সদস্য মিসেস শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। হাই কমিশনার প্রতিমন্ত্রীকে তাঁর দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানিয়েছেন।

প্রতিমন্ত্রী নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে মালদ্বীপের রাষ্ট্রপতি ও পররাষ্ট্রমন্ত্রীর এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় জানাজায় মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন মন্ত্রীর অংশগ্রহণের জন্য প্রশংসা প্রকাশ করেছেন।

বৈঠক চলাকালে উভয় পক্ষ বাণিজ্য, স্বাস্থ্য, শিক্ষা, সংযোগসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার এবং দুই দেশের মধ্যে বিদ্যমান বিশাল অব্যবহৃত সম্ভাবনাকে কাজে লাগানোর গুরুত্বের ওপর জোর দিয়েছে। প্রতিমন্ত্রী দুই দেশের মধ্যে ব্যবসায়িক প্রতিনিধিদলের আদান-প্রদান বৃদ্ধির গুরুত্বের ওপর জোর দেন এবং ২০২৬ সালের ১২ মার্চ থেকে মালদ্বীপের জাতীয় বিমান সংস্থা ‘মালদিভিয়ান’-এর মাধ্যমে মালে-ঢাকা সরাসরি ফ্লাইট পুনরায় চালুকে স্বাগত জানান।

হাইকমিশনার মালদ্বীপের আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের অবদানের প্রশংসা করেছেন। প্রতিমন্ত্রী বাংলাদেশি কর্মশক্তিকে কর্মসংস্থানের সুযোগ প্রদানের জন্য মালদ্বীপ সরকারকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশ থেকে আরও দক্ষ ও আধা-দক্ষ কর্মী নিয়োগের বিষয়টি বিবেচনা করার জন্য মালদ্বীপকে অনুরোধ জানান। হাইকমিশনার বাংলাদেশ থেকে স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়ে মালদ্বীপের আগ্রহ ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে মালদ্বীপ সরকারের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রতিমন্ত্রী সার্ককে পুনরুজ্জীবিত করার বিষয়ে বাংলাদেশ সরকারের অঙ্গীকার ব্যক্ত করেন এবং উভয় পক্ষ আঞ্চলিক সহযোগিতা জোরদার করার গুরুত্বের ওপর জোর দেয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102