সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

কুমিল্লা তিতাসে নিজস্ব অর্থায়নে সড়ক মেরামত

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাস উপজেলার হোমনা-গৌরীপুর সড়কের কড়িকান্দি বাজারস্থ ইভা মডেল হাইস্কুলের সামনের সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে ছিল। এতে প্রতিদিনই ঝুঁকি নিয়ে ভাঙাচোরা রাস্তায় চলাচল করতে হচ্ছিল শত শত ছোট-বড় যানবাহন ও পথচারীদের।

এ বিষয়টি কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূইয়ার নজরে আসলে তিনি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
তারই প্রেক্ষিতে আজ সকাল ১১টার দিকে নিজস্ব অর্থায়নে সড়কটি মেরামতের উদ্যোগ নেন তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূইয়া এবং কড়িকান্দি সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোহর মুন্সি। তাঁদের উদ্যোগে কড়িকান্দি বাজার সংলগ্ন ইভা মডেল হাইস্কুলের সামনে বেহাল সড়কটি সংস্কার করা হয়।সড়ক মেরামতকালে উপস্থিত ছিলেন-তিতাস উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. গোলাম মহিউদ্দিন জিলানী ভূইয়া, নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জহিরুল ইসলাম, জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আলী হোসেন ভেন্ডার, যুবদল নেতা মো. কবির হোসেন, উপজেলা জাসাসের যুগ্ম আহবায়ক মো.ইব্রাহিম খান, খাজা হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।স্থানীয়রা দ্রুত সড়ক মেরামতের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102