বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে সেলিম উদ্দিনের গভীর শোক প্রকাশ নকলমুক্ত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার আপসহীন- স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী EARN প্রকল্পের সার্ভিস প্রোভাইডার নিয়োগের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত: ৯ লাখ নিট যুবকে স্বাবলম্বী করার উদ্যোগ পরিচ্ছন্নতা ও সবুজায়নে সিটি কর্পোরেশনের সঙ্গে কাজ করবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক আইডিআরএ চেয়ারম্যানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়: বীমা খাতের সংস্কার ও উন্নয়নে গঠনমূলক প্রস্তাবনা কুমিল্লা তিতাসে বিএনপির আনন্দ মিছিল ও সংবর্ধনা অনুষ্ঠিত

তালতলীতে সন্ত্রাসী হামলার বিচারের দাবিতে বিক্ষোভ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ৩০১ বার পড়া হয়েছে

মোঃনাজমুল হাসান (অপু), বরগুনা প্রতিনিধিঃ

বরগুনার তালতলীতে রিপন মৃধা ও জলিল মৃধার উপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করছেন এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার।

বৃহস্পতিবার (৩ এপ্রিল ২৫) বেলা ১১ টার দিকে উপজেলার লাউপাড়া বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়। এ কর্মসূচিতে এলাকার নারী-পুরুষ অংশগ্রহণ করে বিচারের দাবি করেন।

এসময় বক্তারা বলেন, গত শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার ফকিরহাট থেকে রিপন মৃধা ও জলিল মৃধা বাড়ির উদ্দেশ্যে আসছিলেন। এসময় লাউপাড়া বাজারে পৌঁছালে পথরোধ করে স্থানীয় বাসিন্দা আল আমিন, আলমগীর মোল্লা, মাসুম বিল্লাহ, ইলিয়াস ফরাজী ও রাজিব ফকিরসহ ১৯ জন সন্ত্রাসীরা রিপন মৃধা ও জলিল মৃধাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়।

এ হামলায় রিপন মৃধা গুরুতর আহত হয়। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরে এ ঘটনায় গত (সোমবার ৩১ মার্চ) রিপন মৃধার পিতা আনোয়ার মৃধা বাদী হয়ে তালতলী থানায় আল আমিন, আলমগীর মোল্লা, মাসুম বিল্লাহ, ইলিয়াস ফরাজী ও রাজিব ফকিরসহ ১৯ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এ মামলায় এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অথচ চিহ্নিত ওই সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। এ হামলার বিচার দাবি করে অবিলম্বে আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, পনু মৃধা, শানু মৃধা, চুন্নু মৃধা, রিপন মৃধার স্ত্রী মিনারা বেগম, মা খাদিজা বেগম প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102