সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

বীমা কোম্পানির লাইসেন্স ফি মওকুফ চেয়েছে বিআইএ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

বিশেষ বিজ্ঞপ্তি: বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) ২০২৬ সালের জন্য লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিগুলোর লাইসেন্স নবায়নের অবশিষ্ট ফি মওকুফের দাবি জানিয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে (আইডিআরএ) চিঠি দিয়েছে সংগঠনটি।

বিআইএ সূত্রে জানা গেছে, সংগঠনটির ভাইস-প্রেসিডেন্ট আদিবা রহমান স্বাক্ষরিত একটি চিঠি রোববার (৮ মার্চ) আইডিআরএ চেয়ারম্যানকে দেয়া হয়। চিঠিতে আইডিআরএ-এর পূর্বে জারি করা দুটি স্মারকের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, বীমা আইনের ১১(২) ধারা অনুযায়ী কোনো বীমাকারী প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট বছরের নিবন্ধন নবায়নের আবেদন পূর্ববর্তী বছরের ৩০ নভেম্বরের মধ্যে কর্তৃপক্ষের কাছে দাখিল করতে হয় এবং এর সঙ্গে নির্ধারিত ফি পরিশোধ করতে হয়। একই আইনের ১১(৩) ধারা অনুযায়ী আবেদন ও ফি প্রাপ্তির পর কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বীমা কোম্পানির লাইসেন্স নবায়ন করে।

বিআইএ জানায়, আইন অনুযায়ী দেশের সব বীমা কোম্পানি ২০২৬ সালের নিবন্ধন ফি ২০২৫ সালের ৩০ নভেম্বরের মধ্যেই জমা দিয়েছে।
এ প্রেক্ষাপটে, গত ১ মার্চ ২০২৬ তারিখে বিআইএর একটি প্রতিনিধি দল আইডিআরএ চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে। বৈঠকে ২০২৬ সালের জন্য বীমা কোম্পানিগুলোর অবশিষ্ট লাইসেন্স নবায়ন ফি পরিশোধের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়। প্রয়োজনে হলে গেজেট সংশোধনের উদ্যোগ নেয়ারও অনুরোধ জানানো হয় চিঠিতে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102