সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

কুমিল্লা তিতাসে নূরনবী সরকারের উদ্যোগে গরিব ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী ও নগদ অর্থ প্রদান

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

কুমিল্লা তিতাস, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাসের নারান্দিয়া ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের কৃতি সন্তান, সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ নূরনবী সরকারের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সকাল ১০ টায় নূরনবী সরকারের কাচারী বাজারস্থ বাড়িতে অসহায় ও দরিদ্রদের মাঝে পবিত্র রমজান উপলক্ষে এই ইফতার সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়। দুঃখিয়ারকান্দি, নয়াকান্দি, সোনাকান্দা,
ভাটিবন্দ, বালুয়াকান্দি, তাড়িয়াকান্দি, তুলাকান্দি, আসমানিয়া বাজার, দক্ষিণ নারান্দিয়া ও নারায়নপুরসহ বিভিন্ন গ্রামের প্রায় ৫০০ জন সাধারণ জনগণের মাঝে নগদ ৫০০ টাকা ও ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।

এসময় বক্তব্য রাখেন, নূরনবী সরকারের আপন চাচা জামাল সরকার, দক্ষিণ নারান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মামুন ও নারান্দিয়া কলিমিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য মোহাম্মদ ওবায়দুল হক প্রমূখ।
আরও উপস্থিত ছিলেন, নারান্দিয়া কলিমিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক বিদ্যোৎসাহী সদস্য মোহাম্মদ
হেলাল উদ্দিন মুন্সি, নূরনবী সরকারের আপন জেঠা
মোহাম্মদ আবুল কালাম সরকার, নূরনবী সরকারের খালু মোহাম্মদ কামাল উদ্দিন, মোহাম্মদ আনোয়ার হোসেন, ফরহাদ হোসেন, শহিদ ভান্ডারী, চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী, আক্তার হোসেন, ইউনূস সরকার, ইব্রাহিম খলিল, মহিন উদ্দিন ও ক্রিকেটার রাসেল প্রমূখ।

এসময় বক্তারা বলেন, রেমিট্যান্স যোদ্ধা প্রবাসি নূরনবী সরকার প্রতি বছরের ন্যায় এই বছরও সাধারণ গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। সকলেই নূরনবী সরকারের পরিবার ও তার প্রয়াত বাবা মায়ের জন্য দোয়া করবেন। তিনি যেন সব সময় গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন।

এসময় উপকারভোগীদের অনেকেই নূরনবী সরকারের জন্য হাত তুলে দোয়া করেন। তারা বলেন, তিনি প্রতি বছরই আমাদেরকে সহযোগিতা করেন। কোন বছর গরুর গোশত, কোন বছর চাউলের বস্তা, কোন বছর ঈদ সামগ্রী এবং এই বছর ইফতার সামগ্রী ও নগদ টাকা দিলেন। আল্লাহ তাআলা নূরনবী সরকারের মঙ্গল করুক।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102