সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারীর পদত্যাগ: বিতর্কিত কর্মজীবনের অবসান

নুরুন্নবী সোহেল
  • প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

নূরনবী সোহেল, নিজস্ব প্রতিনিধিঃ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সাধারণ বীমা করপোরেশন–এর চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী পদত্যাগ করেছেন। সোমবার (২ মার্চ) তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।

তবে তাঁর পদত্যাগকে ঘিরে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। বীমা খাতের সঙ্গে সংশ্লিষ্ট অনেকের মতে, এটি কেবল ব্যক্তিগত সিদ্ধান্ত নয়; বরং দীর্ঘদিনের বিতর্ক ও অসন্তোষের প্রেক্ষাপটেই এই পদক্ষেপ এসেছে। এর আগে তিনি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ–এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় তাঁর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠে। অভিযোগের প্রেক্ষিতে তীব্র আন্দোলন ও সমালোচনার মুখে তাঁকে সেখান থেকে সরিয়ে সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয় বলে সংশ্লিষ্ট মহলে প্রচলিত রয়েছে।
সমালোচকদের দাবি, আইসিবিতে দায়িত্ব পালনকালে তিনি বীমা ও বিনিয়োগ খাতের কাঙ্ক্ষিত উন্নয়নে কার্যকর কোনো দৃশ্যমান পদক্ষেপ নিতে পারেননি। বরং প্রশাসনিক অনিয়ম, অস্বচ্ছতা এবং নীতিনির্ধারণে দুর্বলতার কারণে প্রতিষ্ঠানটি নানা চ্যালেঞ্জের মুখে পড়ে। একই ধরনের অভিযোগ সাধারণ বীমা করপোরেশনেও শোনা যায়। বীমা শিল্পের আধুনিকায়ন, গ্রাহক আস্থা বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে প্রত্যাশিত অগ্রগতি না হওয়ায় তাঁর নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে।
বীমা খাত সংশ্লিষ্ট অনেকে মনে করেন, দেশের বীমা শিল্প বর্তমানে সংস্কার, স্বচ্ছতা ও পেশাদার নেতৃত্বের অপেক্ষায় রয়েছে। এমন পরিস্থিতিতে নেতৃত্বের স্থিতিশীলতা ও যোগ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের ভাষ্য অনুযায়ী, একজন দক্ষ ও দূরদর্শী নেতৃত্বই পারে রাষ্ট্রায়ত্ত বীমা প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা পুনর্গঠন করতে।

মোহাম্মদ জয়নুল বারীর পদত্যাগের মাধ্যমে একটি অধ্যায়ের সমাপ্তি ঘটলেও, সামনে বড় চ্যালেঞ্জ রয়ে গেছে—রাষ্ট্রায়ত্ত বীমা খাতকে কার্যকর, স্বচ্ছ ও জনমুখী প্রতিষ্ঠানে রূপান্তর করা। এখন সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে সাধারণ বীমা করপোরেশন ও সামগ্রিক বীমা শিল্পে ইতিবাচক পরিবর্তনের সূচনা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102