সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

জলঢাকায় ডিলার কতৃক টিসিবির পন্য কম দেয়ার অভিযোগ

রাশেদুজ্জামান সুমন
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

রাশেদুজ্জামান সুমন, জলঢাকা নীলফামারী প্রতিনিধি :

নীলফামারী জলঢাকায় রমজান মাসে টিসিবির ডিলারের বিরুদ্ধে চাল, মুসুর ডাল, চিনি ও বুট ডাল কম দেয়ার অভিযোগ উঠেছে। উপজেলার কৈমারি ইউনিয়নের টগরার ডাঙ্গা এলাকায় সরেজমিনে গিয়ে জানাযায়, মেসার্স আল মদিনা ষ্টোর এর প্রোপাইটার আশেদুল হক চাল, বুট ডাইল, মসুর ডাল চিনি ও চাল ওজনে কম করে দিচ্ছে। ১৭ শত কার্ড ধারীর মধ্যে ছয় শত টাকার বিনিময়ে এই পন্য বিক্রি করছে। কিন্তু পন্য নিতে আসা সুবিধাভোগীরা চাল, ডাল, চিনি ওজনে কম পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন আশেদুল এর বাবা প্রতিটি পন্যই ওজনে কম করে দিচ্ছে। কেউ প্রতিবাদ করলে দাপট দেখিয়ে চুপ করে রাখে। রোকছানা বেগম নামের একজন সুবিধাভোগী জানান ” ডিলারের কাছে থেকে নেওয়া তেল বাদে সবকিছুইর ওজন কম। এটা দেখার যেন কেউ নেই”।

নজরুল ইসলাম নামের আর একজন একই অভিযোগ করে বলেন ” সরকার কোনো মাল কম দেয় না। কিন্তু ডিলার কেন কম দিবে? আমরা তো টাকা কম দেই না। সতের শত লোককে কম করে দিলে কতগুলো ডাল, তেল, চিনি অবশিষ্ট থাকবে একবার হিসাব করে দেখেন”। খোঁজ নিয়ে জানা গেছে ট্রাক অফিসার ছাড়াই টিসিবির পন্য বিক্রি করছে ওই ডিলার। ওজনে কম দেয়ারো সত‍্যতা পাওয়া যায়। কম দেয়ার বিষয়ে ডিলার দায় স্বীকার করে আশেদুল হক বলেন ” অনেক সময় ভুল বসত কম হতে পারে”। উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইমরুল মোজাক্কিন জানান, ওজনে কম দেয়া দন্ডনীয় অপরাধ। আমি বিষয়টি দেখতেছি”।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102