রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জুবিনের শ্রদ্ধায় ২৫ ফুট গামছায় বোনা হলো গান বাংলাদেশের সামনে ফাইনালের সমীকরণ, কোথায় দাঁড়িয়ে ভারত দীর্ঘদিন পর মোজতবা খামেনির ভিডিও প্রকাশ করলো মেহের নিউজ ২৪ ঘণ্টায় মিলছে মাত্র ৪ ঘণ্টার বিদ্যুৎ সাভারের জামগড়ায় পল্লী বিদ্যুতের চরম অব্যবস্থাপনায় ক্ষুব্ধ গ্রাহকরা! জিডিপিতে পর্যটন খাতের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করতে চাই: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে —-শিল্পমন্ত্রী দ্রুত বীমা দাবি পরিশোধ ও গ্রাহকসেবায় গুরুত্ব দিচ্ছে পপুলার লাইফ ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী “গাছ লাগান, পরিবেশ বাঁচান” — বাকেরগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সঙ্গে তথ্য উপদেষ্টার সাক্ষাৎ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ২৮২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : 

ঢাকা, ৩১শে মার্চ ২০২৫ :

জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ মাহফুজ আলম। তিনি সোমবার (৩১শে মার্চ) ঈদুলফিতরের নামাজ আদায়ের পর যাত্রাবাড়ীর দনিয়ায় শহিদ জাহাঙ্গীরের বাসায় যান এবং পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি সরকারের পক্ষ থেকে শহিদ জাহাঙ্গীরের পরিবারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। প্রসঙ্গত, গতবছরের ২০শে জুলাই ঢাকার যাত্রাবাড়ীতে আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে জাহাঙ্গীর শহিদ হন। তিনি সিএনজিচালিত অটোরিকশাচালক ছিলেন।

শহিদ জাহাঙ্গীরের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে উপদেষ্টা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শহিদ সুমাইয়ার বাসায় যান। সেখানে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

এসময় উপদেষ্টা বলেন, সুমাইয়ার মতো অসংখ্য মানুষ বিগত ফ্যাসিবাদী সরকারের হাতে নির্মমভাবে খুনের শিকার হয়েছেন। বর্তমান অন্তর্বর্তী সরকার এসব হত্যাকাণ্ডের বিচার বাস্তবায়নে তৎপর রয়েছে। তিনি সরকারের পক্ষ থেকে শহিদ সুমাইয়ার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। উল্লেখ্য, গতবছর ছাত্র-জনতার আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে নিজ বাসায় শহিদ হন সুমাইয়া।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102