সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

শরীয়তপুর–১ আসনে বিজয়: সাঈদ আহমেদকে আরিফ সিকদারের ফুলেল শুভেচ্ছা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর–১ সংসদীয় আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সাঈদ আহমেদ-কে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন আরিফ সিকদার। তিনি এনআরবি ইসলামিক লাইফ ইন্সুরেন্স পিএলসি-এর পরিচালক এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)-এর সদস্য।

শুভেচ্ছা বিনিময়কালে আরিফ সিকদার বলেন, জনগণের প্রত্যাশা ও আস্থার প্রতিফলন হিসেবেই শরীয়তপুরের জনগণ তাদের প্রিয় নেতাকে নির্বাচিত করেছেন। তিনি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সংসদ সদস্য সাঈদ আহমেদের নেতৃত্বে শরীয়তপুর–১ আসনে উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও বেগবান হবে। একই সঙ্গে তিনি দেশের বীমা খাতসহ সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিতে সাঈদ আহমেদের ইতিবাচক ভূমিকা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নবনির্বাচিত সংসদ সদস্যের রাজনৈতিক অভিজ্ঞতা, নেতৃত্বগুণ এবং জনসম্পৃক্ততার প্রশংসা করেন। তারা বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি জনগণের আস্থা অর্জন করেছেন, যার ফলশ্রুতিতেই নির্বাচনে বিজয় সম্ভব হয়েছে।
উত্তরে সাঈদ আহমেদ সকলের শুভেচ্ছা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, জনগণের প্রত্যাশা পূরণ করাই তার প্রধান লক্ষ্য। তিনি উন্নয়নমুখী পরিকল্পনা বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং এলাকার অবকাঠামোগত উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর প্রতিশ্রুতি দেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানটি উপস্থিত সবার মধ্যে আনন্দঘন আবহ সৃষ্টি করে এবং ভবিষ্যতে সম্মিলিতভাবে দেশের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্তের মধ্য দিয়ে শেষ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102