সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

ত্রিশালে ঐতিহাসিক জয়ে নতুন ভোরের প্রত্যাশা

আবদুর রহিম খান
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

মোঃ আব্দুর রহিম খান, ত্রিশাল প্রতিনিধি:-

সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন২০২৬, নির্বাচনী আসন ১৫২ ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য ত্রিশালের গণমানুষের প্রিয় নেতা ডাঃ মাহবুবুর রহমান লিটন বিপুল ভোটে জয়লাভ করাতে ত্রিশাল উপজেলার সর্বত্রই উৎসবের আমেজ বিরাজ করছে, প্রিয় নেতা জয়লাভ করাতে সকলেই প্রত্যাশা করছে যে- তাদের প্রিয় নেতা ডাঃ মাহবুবুর রহমান লিটন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এর প্রিয় আস্থা ভাজন তাই ত্রিশাল বাসি তারেক রহমানের নিকট তাদের প্রিয় নেতাকে মন্ত্রিসভায় স্থান দেওয়ার অনুরোধ করছেন ।

বেসরকারি ফলাফলে জানা যায় ডাঃ মাহবুবুর রহমান লিটন ৯৮৫৭৯ ভোট পেয়ে নিরঙ্কুশ জয় লাভ করে নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামাতে ইসলামী ও ১১ দলীয় জোটের প্রার্থী ময়মনসিংহ জেলার নায়েবে আমির আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে ৮৩৬১৭ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন, ফলে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৬২টি ।
সরকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা যায় ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে মোট ছয় জন প্রার্থী সংসদ সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করেন
অন্যান্য প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ত্রিশালের সাবেক বিএনপির জনপ্রিয় সংসদ সদস্য মরহুম আব্দুল খালেক এমপি সাহেবের সন্তান জনাব আনোয়ার সাদাত কাপ-পিরিচ প্রতীকে ৩২৯৯৫ ভোট পেয়ে তৃতীয় স্থান অর্জন করেন, এই আসনের অন্যান্য প্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলহাজ্ব খলিল উল্লাহ সাহেব হাত পাখা প্রতীকে প্রায় ৪৬০০ ভোট পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন মোটরসাইকেল
প্রতীকে ১০৩০ ভোট পেয়েছে, জাতীয় পার্টির প্রার্থী মোঃ জহুরুল ইসলাম লাঙ্গলপ্রতিকে ৫৩৭ ভোট পেয়েছেন । নির্বাচনী দপ্তর তথ্য অনুযায়ী এই আসনে ১২১ টি ভোটকেন্দ্রের মোট ভোটার সংখ্যা ছিল ৪০৩২৪৯ জন।
এর মধ্য থেকে দুই লক্ষ ছাব্বিশ হাজার ৩৮৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন ভোটের উপস্থিতির হার ছিল প্রায় ৫৬.৬৫ শতাংশ, একইসঙ্গে অনুষ্ঠিত গণভোটে হ্যা পড়েছে ১৪৭৭৮০ টি না ভোট পড়েছে ৪৫১১৪টি।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102