সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন -রুহুল কবির রিজভী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ২৫৮ বার পড়া হয়েছে

চৌহালী প্রতিনিধি,  আবদুল আলিম : 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সরকারের প্রতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি করে বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার রাতের নির্বাচন, বিনা ভোটের নির্বাচন ও ডামি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করেছিল। ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে সেই স্বৈরাচারী সরকারকে ক্ষমতা থেকে সরানো হয়েছে, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কোনো ধরনের সংস্কার নয়।

তিনি অভিযোগ করেন, বর্তমান অন্তর্বর্তী সরকার সংস্কার ও বিচারের কথা বলে কেবল সময়ক্ষেপণ করছে। তারা এখনো স্পষ্ট করে নির্বাচনের রোডম্যাপ দিচ্ছে না, এমনকি কোন বছরের ডিসেম্বর বা জুনে নির্বাচন হবে তাও পরিস্কার করছে না।

রিজভী আরও বলেন, বিভিন্ন জেলায় বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, হাসিনা সরকার ও অন্তর্বর্তী সরকারের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাওয়া যাচ্ছে না।

তিনি দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করার দাবি জানিয়ে বলেন, দেশের অবস্থা ভালো নয়। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ দিশেহারা। এর মধ্যেই একটি দল গণপরিষদ গঠনের মাধ্যমে ১৯৭১ সালের স্মৃতি মুছে ফেলার ষড়যন্ত্র করছে।

বিএনপির ত্যাগের ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, এটি এমন একটি দল, যার হাজার হাজার নেতা-কর্মী খুন, গুম ও পঙ্গুত্বের শিকার হয়েছে। লক্ষ লক্ষ নেতা-কর্মী কারাগারে বছরের পর বছর কাটিয়েছে, তবুও তারা রাজপথ ছাড়েনি।

তিনি অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ার করে বলেন, এখনও আমরা আপনাদের প্রতি সহনশীল আচরণ করছি, কিন্তু যদি আপনারা নির্বাচন নিয়ে টালবাহানা করেন, তাহলে শিগগিরই কঠোর সমালোচনা ও আন্দোলনে নামতে আমরা পিছপা হবো না।

শনিবার (২৯ মার্চ) দুপুর ১২টায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের তামাই গ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সিরাজগঞ্জ-০৫ (বেলকুচী, চৌহালী ও এনায়েতপুর) বাসীর মাঝে আমিরুল ইসলাম খান আলিমের উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানের তিনি এসব কথা বলেন।

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপি সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে ও বনি আমিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি অমর কৃষ্ণ দাস, জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক প্রফেসর আবু শামীম, বেলকুচী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মণ্ডল, সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আলতাফ হোসেন প্রামাণিক, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ আব্দুল মান্নান, চৌহালী বিএনপির সাবেক সভাপতি জাহিদ হোসেন মোল্লা, সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, সাবেক সাংগঠনিক সম্পাদক মনোয়ার চৌধুরী বাবু প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102